ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অঙ্গ পাচার চক্রের হাত থেকে ফিরল লোহাগাড়ার রায়হান ডিএমপির ৩ সহকারী পুলিশ কমিশনারকে নতুন পদে বদলি মধ্যপ্রাচ্যে উত্তাপ: বিশ্ববাজারে তেলের দাম ছাড়াল ১০৭ ডলার হরমুজে নতুন নৌপথ: ওমানের আঞ্চলিক বৈঠক স্থগিত দেশে ফিরে ইতালিতে হামলার বিরুদ্ধে মুখ খুললেন অভিনেত্রী বাঁধন ব্রিকসে বিশ্বনেতাদের দেওয়া হলো নিরামিষ খাবার: বিজেপি-কংগ্রেস তুমুল বিতর্ক সারাদেশে ঘরে ঘরে জ্বর: ডেঙ্গু ও হামের সঙ্গে বাড়ছে টাইফয়েড ইউক্রেন যুদ্ধ বন্ধ হলেই কি থামবে মধ্যপ্রাচ্যের ইরান যুদ্ধ? ‘ট্রফি চোর’ অপবাদ মাথায় নিয়ে শান্ত মেজাজে মাঠ ছাড়লেন নাকভি ২৩ বছরের খরা কাটল না আমেরিকার, ইউএস ওপেনের ট্রফি জভেরেভের হাতে

মোহনগঞ্জে দশম গ্রেডের দাবিতে মেডিকেল টেকনোলজিস্টদের কর্মবিরতি


  • আপলোড সময় : বৃহস্পতিবার ০৪ ডিসেম্বর, ২০২৫ সময় : ৫:২২ পিএম

মোহনগঞ্জ (নেত্রকোনা) প্রতিনিধি:

দশম গ্রেড বাস্তবায়নের দাবিতে নেত্রকোনার মোহনগঞ্জে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা টানা কর্মবিরতি পালন করছেন। আজ বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সকালে তৃতীয় দিনের মতো তারা অর্ধ বেলা কর্মবিরতিতে অংশ নেন।

কর্মবিরতি চলাকালে মেডিকেল টেকনোলজিস্ট মো. নাজমুল ইসলাম, রেজুয়ানুল করিম রাজু ও ফার্মাসিস্ট মো. সাদ্দাম হোসেন বক্তব্য রাখেন। তারা বলেন, দীর্ঘদিন ধরে দশম গ্রেড বাস্তবায়নের দাবিতে বিভিন্ন সময়ে আন্দোলন করলেও তা এখনো পূরণ হয়নি। ফলে তারা বাধ্য হয়ে কর্মবিরতিতে যেতে বাধ্য হয়েছেন। দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলেও তারা জানান। কর্মসূচিতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত সব মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা উপস্থিত ছিলেন।

এদিকে কর্মবিরতির কারণে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সেবা নিতে আসা রোগীরা চরম ভোগান্তিতে পড়েছেন। সকাল থেকে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ওষুধ ও অন্যান্য সেবা না পেয়ে অনেকেই ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান। বিশেষ করে বয়স্ক রোগী, শিশু ও জরুরি সেবাগ্রহীতারা ভোগান্তির শিকার হন।

রোগীরা বলেন, কর্মবিরতি নিয়ে সরকার ও প্রশাসনের মধ্যে সমঝোতা না হলে জনসাধারণকে ভোগান্তি পোহাতে হবে। তারা দ্রুত সমস্যা সমাধানের দাবি জানান।

আকাশজমিন / আরআর


এ সম্পর্কিত আরো খবর