সিরাজগঞ্জ প্রতিনিধি / : 65
সিরাজগঞ্জ প্রতিনিধি
সিরাজগঞ্জের তাড়াশে পরকীয়া সম্পর্কের জের ধরে এক প্রেমিকের মৃত্যু হয়েছে। আয়নাল হক (৪৫) নামের ওই ব্যক্তি গত শনিবার বিকেল সাড়ে পাঁচটার দিকে তার প্রেমিকা সাকিরুন খাতুনের ঘরে প্রবেশ করলে এলাকার বাসিন্দাদের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে। এর পরের ঘটনায় গুরুতর আহত আয়নাল হককে স্থানীয়রা উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন, কিন্তু রাত তিনটায় তিনি মারা যান।
ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে সাকিরুন খাতুনের দুই ভাই আমির হোসেন (৪০) ও নুরুল হক (২৭)কে পুলিশ গ্রেফতার করেছে। তাড়াশ থানার অফিসার ইনচার্জ মো: জিয়াউর রহমান বলেন, "ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেফতার করা হয়েছে। নিহতের পরিবার পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।"
স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার দেশীগ্রাম ইউনিয়নের দেশীগ্রাম গ্রামের বাসিন্দা সাকিরুন খাতুনের সঙ্গে পার্শ্ববর্তী কানপুর পাড়ার মৃত বাদশা শেখের ছেলে আয়নাল হকের দীর্ঘদিন ধরে পরকীয়া সম্পর্ক চলছিলো।
ঘটনার দিন বিকেলে আয়নাল হক তার প্রেমিকার বাড়িতে গিয়ে থাকা অবস্থায় সাকিরুনের পরিবার ও প্রতিবেশীরা তাকে আটক করে বেধড়ক মারপিট করেন। পরে আহত অবস্থায় আয়নাল হক তার পরিবারের লোকজন নিয়ে আবারও সাকিরুনের বাড়িতে হামলা চালায়। দ্বিতীয় দফায় সংঘর্ষে গুরুতর জখম হয় আয়নাল। তাকে দ্রুত চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়, কিন্তু শেষরক্ষা হয়নি।
এ ঘটনার পর তাড়াশ থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
অফিসার ইনচার্জ আরও জানান, এই ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। পুলিশ তদন্ত চালাচ্ছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।