ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: মীর শাহে আলম দুপুরের মধ্যেই বিদ্যুৎ পাচ্ছে বাংলাদেশ: কমবে লোডশেডিং এমপিও শিক্ষকদের নির্বাচন ভাগ্য নির্ধারণ করবে ইসি: মীর শাহে আলম সরকারি কেনাকাটায় পুকুরচুরি ঠেকাতে আসছে অভিন্ন একক দরতালিকা সাগর-রুনি হত্যার বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লিখিত অভিযোগ তারুণ্য না অভিজ্ঞতা: ছাত্রদলের নতুন নেতৃত্ব চয়নে জটিল হিসাব-নিকাশ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ হাইকোর্টে ইন্দোনেশিয়ায় ২৪০ যাত্রী নিয়ে জাহাজ নিখোঁজ ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, আটক ২

নড়াইলে নবাগত জেলা প্রশাসকের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়


  • আপলোড সময় : বৃহস্পতিবার ০৪ ডিসেম্বর, ২০২৫ সময় : ৫:৫৬ পিএম

নড়াইল প্রতিনিধি 

নড়াইলে নবাগত জেলা প্রশাসক ড. মোহাম্মদ আবদুল ছালামের সাথে জেলার সাংবাদিকদের একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়, যা জেলা প্রশাসক নিজেই পরিচালনা করেন। সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) লিংকন বিশ্বাস, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আহসান মাহমুদ রাসেল এবং অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) শারমিনা আক্তারসহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভায় অংশগ্রহণকারী সাংবাদিক নেতৃবৃন্দ নড়াইলের বিভিন্ন সমস্যা তুলে ধরেন। জলাবদ্ধতা, খাস জমি ও নদী দখল, শহরের বাসজট, কৃষি ও সার ব্যবস্থাপনা, মাদক প্রবণতা এবং সাংবাদিকদের নিরাপত্তাসহ নানা বিষয় নিয়ে তারা উদ্বেগ প্রকাশ করেন। অনেকেই বলেন, নতুন জেলা প্রশাসক আসার পরও সমস্যাগুলোর বাস্তবায়নে সময়মতো পদক্ষেপ নেওয়া যাচ্ছে না, যা হতাশাজনক।

সাংবাদিক জহির ঠাকুর, সাইফুল ইসলাম তুহিন, খায়রুল আরেফিন রানা, কাজী হাফিজুর রহমান, জিয়াউর রহমান জামী, এইচ এম সিরাজ, নড়াইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহাবুবুর রশিদ লাবলু, অশোক কুন্ডু, এডভোকেট আজিজুর রহমান, এডভোকেট তারিকুজ্জামান লিটু, এডভোকেট আলমগীর সিদ্দিকী, আশরাফ, হাফিজুল নিলু, সজলসহ অনেকে বক্তব্য রাখেন এবং জেলার অগ্রগতির জন্য আরও ত্বরান্বিত পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।

একজন সাংবাদিক বলেন, “নতুন জেলা প্রশাসক আমাদের কাছ থেকে সমস্যা শুনে থাকেন, তবে তার দ্রুত সমাধান হচ্ছে না। আমরা আশা করি, ভবিষ্যতে তা দ্রুত বাস্তবায়িত হবে।”

ড. মোহাম্মদ আবদুল ছালাম গত ৩১ আগস্ট মেহেরপুরে যোগদান করার পর মাত্র আড়াই মাস পর ১৬ নভেম্বর নড়াইলে নবাগত জেলা প্রশাসক হিসেবে যোগ দেন। তিনি জেলা উন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন। সভা শেষে সাংবাদিকদের পক্ষ থেকে নবাগত জেলা প্রশাসককে ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়।.

আকাশজমিন / আরআর 


এ সম্পর্কিত আরো খবর