ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: মীর শাহে আলম দুপুরের মধ্যেই বিদ্যুৎ পাচ্ছে বাংলাদেশ: কমবে লোডশেডিং

বিএনপি ক্ষমতায় এলে স্বাস্থ্যকার্ড দেওয়া হবে: সালাহউদ্দিন


  • আপলোড সময় : বৃহস্পতিবার ০৪ ডিসেম্বর, ২০২৫ সময় : ৬:১৯ পিএম

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) স্থায়ী কমিটির সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিএনপি ক্ষমতায় এলে দেশের সব নাগরিককে স্বাস্থ্যসেবার আওতায় আনতে স্বাস্থ্যকার্ড দেওয়া হবে। তিনি বলেন, সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই দলের মূল নীতি এবং এই দেশে কেউ বিনা চিকিৎসায় মৃত্যুবরণ করবে না।

কক্সবাজারের পেকুয়া উপজেলার মগনামায় আয়োজিত এক জনসভায় তিনি এসব কথা বলেন। তিনি আরও জানান, প্রথম পর্যায়ে ৫০ লাখ থেকে ১ কোটি পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে এবং ধাপে ধাপে দেশের সব পরিবারকে এই সুবিধার আওতায় নিয়ে আসা হবে। এর মাধ্যমে দারিদ্র্য দূরীকরণে ব্যাপক অগ্রগতি আসবে।

সালাহউদ্দিন বলেন, বিএনপি প্রতিশ্রুতি দেয় এবং প্রতিশ্রুতি পালন করে। এদেশের গণমানুষের দল বিএনপি, যার প্রতীক ধানের শীষ। তিনি নির্বাচনী এলাকার মানুষকে ঘরে ঘরে ধানের শীষের জন্য ভোট দেয়ার আহ্বান জানান এবং বলেন, দলের সঙ্গে আমৃত্যু থাকার অঙ্গীকার করুন।

জনসভায় তিনি দলের চেয়ারপারসন খালেদা জিয়ার সুস্থতা কামনায় সবাইকে দোয়া করার অনুরোধ জানান। তিনি বলেন, খালেদা জিয়া আমাদের নেত্রী, আপনাদের নেত্রী, এবং আল্লাহর কাছে দোয়া করবেন যেন তিনি দ্রুত সুস্থ হয়ে উঠেন।

গত ২ ডিসেম্বর নিজ নির্বাচনী এলাকা চকরিয়ায় গণসংযোগের মাধ্যমে বিএনপির শীর্ষ নেতা সালাহউদ্দিন আনুষ্ঠানিক প্রচারণা শুরু করেন। এরপর থেকে তিনি পেকুয়া উপজেলার বিভিন্ন ইউনিয়নে প্রচার চালিয়ে যাচ্ছেন। সঙ্গে রয়েছেন তার স্ত্রী ও সাবেক সংসদ সদস্য হাসিনা আহমেদসহ দলের স্থানীয় নেতারা।

বিএনপির প্রেস সচিব ছফওয়ানুল করিম জানান, ৭ ডিসেম্বর পাঁচ দিনের নির্বাচনী প্রচারণা শেষ করে সালাহউদ্দিন ঢাকা ফিরবেন।

আকাশজমিন / আরআর 


এ সম্পর্কিত আরো খবর