ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অঙ্গ পাচার চক্রের হাত থেকে ফিরল লোহাগাড়ার রায়হান ডিএমপির ৩ সহকারী পুলিশ কমিশনারকে নতুন পদে বদলি মধ্যপ্রাচ্যে উত্তাপ: বিশ্ববাজারে তেলের দাম ছাড়াল ১০৭ ডলার হরমুজে নতুন নৌপথ: ওমানের আঞ্চলিক বৈঠক স্থগিত দেশে ফিরে ইতালিতে হামলার বিরুদ্ধে মুখ খুললেন অভিনেত্রী বাঁধন ব্রিকসে বিশ্বনেতাদের দেওয়া হলো নিরামিষ খাবার: বিজেপি-কংগ্রেস তুমুল বিতর্ক সারাদেশে ঘরে ঘরে জ্বর: ডেঙ্গু ও হামের সঙ্গে বাড়ছে টাইফয়েড ইউক্রেন যুদ্ধ বন্ধ হলেই কি থামবে মধ্যপ্রাচ্যের ইরান যুদ্ধ? ‘ট্রফি চোর’ অপবাদ মাথায় নিয়ে শান্ত মেজাজে মাঠ ছাড়লেন নাকভি ২৩ বছরের খরা কাটল না আমেরিকার, ইউএস ওপেনের ট্রফি জভেরেভের হাতে

ফরিদপুরে মেধাবী ৫৭ শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি


  • আপলোড সময় : শনিবার ০৬ ডিসেম্বর, ২০২৫ সময় : ৩:৩৯ পিএম

ফরিদপুর প্রতিনিধি 

ফরিদপুরে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি প্রদান করা হয়েছে। আজ শনিবার সকালে ফরিদপুর ফাউন্ডেশনের আয়োজনে জেলা প্রশাসন সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এই বৃত্তি প্রদান অনুষ্ঠানটি শিক্ষার্থী ও অভিভাবকদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশ তৈরি করে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান মোল্যা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মন্ত্রীপরিষদের সচিব ড. শেখ আব্দুর রশীদ। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের চেয়ারম্যান জালাল আহমেদ, জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা মো: বাকাহীদ হোসেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মিন্টু বিশ্বাস পিএএ, জেলা সিভিল সার্জন ডা. মাহমুদুল হাসান, সরকারি রাজেন্দ্র কলেজের অধ্যক্ষ অধ্যাপক এস এম আব্দুল হালিম, অতিরিক্ত পুলিশ সুপার শামসুল আজম, ফরিদপুর ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক বিশিষ্ট সাংবাদিক ও সাহিত্যিক মফিজ ইমাম মিলন, ড্যাব জেলা শাখার সভাপতি ডা. মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, মুসলিম মিশনের সম্পাদক এম এ সামাদ, ডায়াবেটিস সমিতির সভাপতি ডা. শেখ আব্দুস ছামাদসহ আরও অনেকে।

অনুষ্ঠানে বক্তারা বলেন, ২০০৩ সালে প্রতিষ্ঠার পর থেকে ফরিদপুর ফাউন্ডেশন জেলার দরিদ্র, মেধাবী ও সম্ভাবনাময় শিক্ষার্থীদের পাশে দাঁড়াতে নিরলসভাবে কাজ করছে। শিক্ষার প্রসার, অসহায় মানুষের সহযোগিতা, সামাজিক উন্নয়ন এবং মানবিক সহায়তায় প্রতিষ্ঠানটি অনন্য ভূমিকা রেখে চলেছে। বক্তারা শিক্ষাবৃত্তি পাওয়া শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, এই বৃত্তি শুধু আর্থিক সহযোগিতা নয়—একটি দায়িত্ব, একটি অনুপ্রেরণা। ভবিষ্যতে দেশের উন্নয়ন, সমাজ নির্মাণ এবং শিক্ষার আলো ছড়াতে তারা যেন আরও মনোযোগী হয়।

অনুষ্ঠানে জানানো হয়, ২০২৫ সালে জিপিএ-৫ প্রাপ্ত ফরিদপুর জেলার ৫৭ জন মেধাবী শিক্ষার্থীকে প্রত্যেককে ১০ (দশ) হাজার টাকার চেক প্রদান করা হয়। এই বৃত্তি তাদের উচ্চশিক্ষার পথ সহজ করবে এবং পরিবারকেও আর্থিকভাবে সহায়তা দেবে। শিক্ষার্থীরা তাদের বক্তব্যে বলেন, এই বৃত্তি তাদের শিক্ষাজীবনে নতুন প্রেরণা যোগ করেছে এবং তারা ভবিষ্যতে দেশের জন্য আরও বড় ভূমিকা রাখতে চায়।

বক্তারা আরও বলেন, শিক্ষাই পারে সমাজের রূপান্তর ঘটাতে। দরিদ্রতার কারণে কোনো মেধাবী শিক্ষার্থী যাতে পিছিয়ে না পড়ে—এটাই ফাউন্ডেশন এবং সংশ্লিষ্ট সবার লক্ষ্য। তারা প্রত্যাশা করেন, শিক্ষার্থীরা মানুষের কল্যাণে নিজেদের জ্ঞান ব্যবহার করবে এবং দেশের উন্নয়নে অবদান রাখবে।

অনুষ্ঠানের শেষ পর্বে অতিথিরা শিক্ষার্থীদের হাতে বৃত্তির চেক তুলে দেন এবং তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।

আকাশজমিন / আরআর 


এ সম্পর্কিত আরো খবর