নেস্লে বাংলাদেশ সম্প্রতি সফলভাবে আয়োজিত করেছে HMO লুমিনারি সম্মেলন, যেখানে দেশ ও বিদেশের স্বনামধন্য গবেষক, বিশেষজ্ঞ এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা অংশগ্রহণ করেন। দুই দিনব্যাপী এই বৈজ্ঞানিক কর্মশালার মূল লক্ষ্য ছিল মানুষের সুস্থতা, বিশেষ করে শিশুর পুষ্টি ও হিউম্যান মিল্ক অলিগোস্যাকারাইডস (HMO) সম্পর্কিত সর্বশেষ গবেষণা ও তথ্য উপস্থাপন।
সম্মেলনে ইন্টারঅ্যাকটিভ গ্রুপ ডিসকাশন, কেস স্টাডি এবং বিশেষজ্ঞদের অভিজ্ঞতা ভাগাভাগির মাধ্যমে অংশগ্রহণকারীরা HMO-এর কার্যকারিতা এবং প্রভাব সম্পর্কে গভীর জ্ঞান অর্জন করেন। প্রধান আলোচক হিসেবে ছিলেন ফিলিপাইনের খ্যাতিমান শিশুবিশেষজ্ঞ ড. র্যান্ডি উর্টুলা, যিনি শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা, গাটের স্বাস্থ্য এবং সামগ্রিক বিকাশে HMO-এর গুরুত্ব তুলে ধরেন। তাঁর বক্তব্য আলোচনাকে প্রাণবন্ত করে তোলে এবং অংশগ্রহণকারীদের মধ্যে এ বিষয়ে আগ্রহ জাগ্রত করে।
এইচএমও লুমিনারি সামিট বৈজ্ঞানিক জ্ঞান বিনিময়ের একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে কাজ করেছে, যা দেশের স্বাস্থ্যসেবার মান উন্নয়নে ও উদ্ভাবনে বিশেষ ভূমিকা রাখবে। সামিট শেষে বাংলাদেশের মানুষের উন্নত স্বাস্থ্য নিশ্চিত করতে HMO ভিত্তিক গবেষণা ও প্রয়োগের আহ্বান জানানো হয়।
আকাশজমিন / আরআর