ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান

রূপগঞ্জে ৩ কিশোর গ্রেপ্তার

মোবাইল ও গেমসের জন্য বাড়িতে ডাকাতির নাটক


  • আপলোড সময় : শনিবার ০৬ ডিসেম্বর, ২০২৫ সময় : ৬:২৪ পিএম

মোবাইল ও ফ্রি ফায়ার গেমস কেনার জন্য রূপগঞ্জে  প্রবাসীর ছেলের ডাকাতির নাটক, ৩ কিশোর গ্রেপ্তার, মালামাল উদ্ধার
রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ
নারায়ণগঞ্জের রূপগঞ্জের কাঞ্চনে দিন দুপুরে প্রবাসীর বাড়িতে ডাকাতির ঘটনায় রহস্য উদঘাটন করেছে পুলিশ। নতুন মোবাইল ফোন ও ফ্রি ফায়ার গেমসের আইডি কেনার জন্য প্রবাসীর ছেলে তার ২ বন্ধু মিলে বাড়ী থেকে নগদ টাকা ও স্বর্নালংকার লুট করে সাজায় ডাকাতির নাটক।গত শুক্রবার রাতে তাদের ৩ জনকে গ্রেপ্তারের পর এ চাঞ্চল্য তথ্য উদঘাটন করে পুলিশ। উদ্ধার করা ডাকাতি হওয়া টাকা ও স্বর্নালংকার। শুক্রবার রাতে উপজেলার কাঞ্চন এলাকায় নিজ বাড়ী থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলো, আব্দুর রশিদের ছেলে  ৮ম শ্রেণীর শিক্ষার্থী শাহরিয়ার, হানিফ মিয়ার ছেলে ৯ম শ্রেণীর শিক্ষার্থী নাবিল ও আলী হোসেনের ছেলে  ৬ষ্ঠ শ্রেণী শিক্ষার্থী শাহ আলম। তারা সবাই স্থাসীয় কাঞ্চন ভারত চন্দ্র উচ্চ বিদ্যালয়ের লেখাপড়া করে।

রূপগঞ্জ থানার ওসি তরিকুল ইসলাম জানান, গত ২৪ নভেম্বর রূপগঞ্জের কাঞ্চনে দিনে দুপুরে প্রবাসী আব্দুর রশিদের বাড়ীতে প্রবাসীর ছেলে শাহরিয়ারের হাত পা বেধে মারধোর করে আলমারী ভেঙ্গে নগদ ১০ লাখ টাকা ও ১০ ভরি স্বর্নালংকার লুট করে নিয়ে যায় দুর্বৃত্তরা। এঘটনায় প্রবাসী আব্দুর রশিদ বাদী হয়ে রূপগঞ্জ থানায় একটি ডাকাতির মামলা দায়ের করেন। 

এদিকে, শুক্রবার রাতে প্রবাসীর ছেলে শাহরিয়ার বন্ধু শাহ আলম একটি নতুন মোবাইল কিনলে তার পরিবার তাকে চাপ দেয়। এসময় শাহ আলম টাকারর উৎস জানায় । পরে স্থানীয়রার জানতে পেরে শাহরিয়া, নাবিল ও শাহ আলমকে আটক করে ধোলাই দিলে তারা ডাকাতির ঘটনায় জড়িতের কথা স্বীকার করে। এসময় তাদের কাছ থেকে ডাকাতি হওয়া নগদ ২ লাখ ৭৮ হাজার টাকা ও ২ ভরি স্বর্নালংকার উদ্ধার করে।
ওসি আরো জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা নতুন মোবাইল কেনা ও ফ্রি ফায়ার গেমসের আইডি কেনার জন্য দিন দুপুরে বাড়িতে ডাকাতির নাটক সাজায় বলে তারা স্বীকার করেছেন।

আকাশজমিন / আরআর 


এ সম্পর্কিত আরো খবর