ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অঙ্গ পাচার চক্রের হাত থেকে ফিরল লোহাগাড়ার রায়হান ডিএমপির ৩ সহকারী পুলিশ কমিশনারকে নতুন পদে বদলি মধ্যপ্রাচ্যে উত্তাপ: বিশ্ববাজারে তেলের দাম ছাড়াল ১০৭ ডলার হরমুজে নতুন নৌপথ: ওমানের আঞ্চলিক বৈঠক স্থগিত দেশে ফিরে ইতালিতে হামলার বিরুদ্ধে মুখ খুললেন অভিনেত্রী বাঁধন ব্রিকসে বিশ্বনেতাদের দেওয়া হলো নিরামিষ খাবার: বিজেপি-কংগ্রেস তুমুল বিতর্ক সারাদেশে ঘরে ঘরে জ্বর: ডেঙ্গু ও হামের সঙ্গে বাড়ছে টাইফয়েড ইউক্রেন যুদ্ধ বন্ধ হলেই কি থামবে মধ্যপ্রাচ্যের ইরান যুদ্ধ? ‘ট্রফি চোর’ অপবাদ মাথায় নিয়ে শান্ত মেজাজে মাঠ ছাড়লেন নাকভি ২৩ বছরের খরা কাটল না আমেরিকার, ইউএস ওপেনের ট্রফি জভেরেভের হাতে

শিবগঞ্জে যুব জামায়াতের সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠান


  • আপলোড সময় : শনিবার ০৬ ডিসেম্বর, ২০২৫ সময় : ৬:৩২ পিএম

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি: 

বগুড়ার শিবগঞ্জে বাংলাদেশ জামায়াতে ইসলামী শিবগঞ্জ সদর ইউনিয়ন যুব বিভাগের উদ্যোগে এক যুব সমাবেশ ও ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৬ ডিসেম্বর) বিকেলে উপজেলার গুজিয়া উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এই অনুষ্ঠানে স্থানীয়দের উপস্থিতি নিয়ে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।

সমাবেশের সভাপতিত্ব করেন ইউনিয়ন যুব বিভাগের সভাপতি মেহেদী হাসান ঋতু। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া-২ (শিবগঞ্জ) আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা শাহাদাতুজ্জামান। তিনি তার বক্তব্যে তরুণ সমাজকে নৈতিকতা, মূল্যবোধ ও দায়িত্বশীলতার মাধ্যমে দেশের উন্নয়ন ও গঠনে অগ্রণী ভূমিকা রাখার আহ্বান জানান।

অনুষ্ঠানের প্রধান আলোচক ছিলেন শিবগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মাওলানা আলমগীর হোসাইন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা জামায়াতে ইসলামী সহ-সেক্রেটারি মাওঃ আব্দুল বাছেদ, জেলা যুব বিভাগের সভাপতি মিজানুর রহমান, উপজেলা জামায়াতের আমীর মাওলানা আছার উদ্দীন, সাবেক আমীর আব্দুল হালিম বিপ্লব, জামায়াত নেতা আলাল উদ্দীন, এডভোকেট শাকিল উদ্দিন, উপজেলা যুব বিভাগের সভাপতি সাজেদুর রহমান জুয়েলসহ অন্যান্য নেতৃবৃন্দ।

শিবগঞ্জ সদর ইউনিয়নের ভারপ্রাপ্ত আমীর জুয়েলুর রহমান, সাধারণ সম্পাদক মাওঃ মহররম আলী, রংপুর মেডিকেল কলেজ শিবিরের সভাপতি ডাঃ রুহুল আমিন, আব্দুল মান্নান, এমদাদুল হক, আব্দুল মোত্তালেব, শহিদুল ইসলাম, আব্দুল্লাহ আল মামুনসহ যুব বিভাগের নেতাকর্মীরা সমাবেশে অংশগ্রহণ করেন।

সমাবেশ শেষে ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়, যেখানে সংগীত ও প্রার্থনার মাধ্যমে দিনটির মর্যাদা বৃদ্ধি করা হয়।

আকাশজমিন / আরআর 


এ সম্পর্কিত আরো খবর