শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি:
বগুড়ার শিবগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর আয়োজনে শিবগঞ্জে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকাল ১১টায় জেলা ও উপজেলা জামায়াতে ইসলামী দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া-২ (শিবগঞ্জ) আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওলানা শাহাদাতুজ্জামান। তিনি বলেন, সাংবাদিকরা দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। সাংবাদিকদের কাছ থেকে বস্তুনিষ্ঠ সংবাদ প্রত্যাশা করেন তিনি।
মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন শিবগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী মাওলানা আলাল উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া জেলা জামায়াতে ইসলামী সহ-সেক্রেটারী মাওলানা আব্দুল বাছেদ এবং সাবেক আমীর মাওলানা আব্দুল হালিম বিপ্লব।
অন্যান্য বক্তারা ছিলেন জামায়াত নেতা মাওলানা মোয়াজ্জেম হোসেন, এডভোকেট শাকিল উদ্দিন, সুলতান মাহমুদ, সাদিকুর রহমান, মেহেদী হাসান প্রমুখ।
সভায় প্রধান অতিথি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং সকলের প্রতি বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ সংবাদ পরিবেশন নিশ্চিত করার আহ্বান জানান। তিনি বলেন, সঠিক তথ্য পরিবেশনের মাধ্যমে সমাজে শান্তি ও উন্নয়ন সম্ভব।
এছাড়া তিনি সকলকে দেশে শান্তি ও স্থিতিশীলতার জন্য কাজ করার তাগিদ দেন। জামায়াতে ইসলামি রাজনৈতিক অঙ্গনে জনগণের অধিকাংশের সমর্থন অর্জন করে দেশ ও এলাকার উন্নয়নে কাজ করছে উল্লেখ করে তিনি বলেন, "আমরা চাই সাংবাদিকদের মাধ্যমে জনগণের সঠিক খবর পৌঁছাক এবং রাজনৈতিক ও সামাজিক সচেতনতা বৃদ্ধি পায়।"
সভায় উপস্থিত ছিলেন জেলা ও উপজেলা জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা। মতবিনিময় সভাটি সফল ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়।
আকাশজমিন / আরআর