ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ০১ নভেম্বর ২০২৬,  ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পোশাকশ্রমিকদের আন্দোলন সামলাতে জরুরি বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী আরব উপসাগরে কাতারের এলএনজি ট্যাংকারে হামলা তাহসিফের সঙ্গে বারে দেখা যাওয়া জেরিকা দিশা ৪ দিনের রিমান্ডে ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৯২৯ ৪৮ শতাংশ শিক্ষার্থীর মৌলিক জ্ঞান অর্জন হলো না কেন, দায় কার? হাম ও হামের উপসর্গে দেশে মোট মৃত্যু বেড়ে ১২৫৪ প্রধানমন্ত্রীর নজরে টাঙ্গাইলের বাবুপুরের মাঠ: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর যুগান্তকারী ঘোষণা মধ্যপ্রাচ্যজুড়ে ২৬টি মার্কিন সামরিক ঘাঁটি ও স্থাপনা ধ্বংস করেছে ইরান মাদারীপুরে জামায়াত নেতার ঘর-বাড়ি গুঁড়িয়ে দিয়েছে বিক্ষুব্ধ এলাকাবাসী একজন ৫টির বেশি অটোরিকশার মালিক হতে পারবেন না: প্রতিমন্ত্রী শাহে আলম

হাসপাতালে ক্লিনারের হাতে রোগীর অস্ত্রপচার!


  • আপলোড সময় : সোমবার ০৮ ডিসেম্বর, ২০২৫ সময় : ১০:২৬ এএম

ফরিদপুর প্রতিনিধি 

ফরিদপুরে একটি বেসরকারি প্রাইভেট হাসপাতালে ক্লিনারের (পরিচ্ছন্নতাকর্মী) হাতে রোগীর অস্ত্রোপচারের ঘটনায় জেলা প্রশাসন হাসপাতালটি সিলগালা করে মালিক ও এক কর্মীসহ দুইজনকে আটক করেছে। রোববার (৭ ডিসেম্বর) বেলা ১১টায় ফরিদপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নুঝাত তাবাসসুম, নাজমুন নাহার নাঈম ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট  মোঃ আতিকুর রহমান এর নেতৃত্বে ফরিদপুর মেডিকেল হাসপাতালে সংলগ্ন সুরক্ষা প্রাইভেট হাসপাতালে অভিযান চালানো হয়।

অভিযানে হাসপাতালের ভিতর এবং বাইরের নানা অনিয়মের তথ্য পাওয়া গেছে। অভিযানে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখা, নোংরা পরিবেশ, অপারেশন থিয়েটারের অনিয়মসহ পরিচ্ছন্নতা কর্মীদের দায়িত্ব পালনে অবহেলা পাওয়া গেছে। এ কারণে হাসপাতালটি সিলগালা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।


উল্লেখ্য, গত ১৮ নভেম্বর ফরিদপুর কানাইপুর ইউনিয়নের খাসকান্দি গ্রামের ববিতা আক্তার (২৮) স্তনের সমস্যায় সুরক্ষা প্রাইভেট হাসপাতালে চিকিৎসা নিতে গেলে হাসপাতালের পরিচ্ছন্নতাকর্মী নিয়ামুল শেখ নিজেকে চিকিৎসক পরিচয় দিয়ে অস্ত্রোপচার করেন। তার এই ভুল চিকিৎসার কারণে রোগীর শরীরের একটি অঙ্গ হারিয়ে যায়।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সূত্রে জানা যায়, ওই ক্লিনার নিয়ামুল শেখ হাসপাতালের ভেতরে ডাক্তার সেজে অপারেশন চালিয়েছেন, যা প্রমাণিত হওয়ায় তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। এছাড়া হাসপাতালের মালিককেও দায়িত্বে অবহেলার জন্য আটক করা হয়েছে।


ফরিদপুর জেলা প্রশাসনের এই অভিযান স্বাস্থ্যখাতে নিরাপত্তা ও সেবা মান উন্নয়নের লক্ষ্যে নেওয়া হয়েছে। জেলা প্রশাসন থেকে জানানো হয়েছে, হাসপাতালের অনিয়ম ও ভুল চিকিৎসার বিষয়গুলো নিয়ে মামলার প্রস্তুতি চলছে এবং দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সরকারি স্বাস্থ্য ব্যবস্থায় যে অনিয়ম ও অবহেলার ঘটনা ঘটে তা চরম উদ্বেগের বিষয়। এই ঘটনায় সংশ্লিষ্ট হাসপাতালের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা না নিলে রোগীদের জীবন ঝুঁকিতে পড়তে পারে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

আকাশজমিন / আরআর 


এ সম্পর্কিত আরো খবর