ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

সাতক্ষীরায় নবাগত এসপি জুয়েল সাংবাদিকদের সাথে মতবিনিময়


  • আপলোড সময় : রবিবার ০৭ ডিসেম্বর, ২০২৫ সময় : ৯:২৬ পিএম

সাতক্ষীরায় কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে নবাগত পুলিশ সুপার মো. আরেফিন জুয়েল বলেন, "আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে স্বচ্ছ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে সাংবাদিকদের সহযোগিতা অত্যন্ত প্রয়োজন। আমাদের মূল লক্ষ্য নির্বাচনকে নির্বিঘ্ন ও নিরাপদ পরিবেশে সম্পন্ন করা। দেশের জনগণ ভোটকেন্দ্রে যাবে, তাদের ভোটাধিকার প্রয়োগ করবে এবং নিরাপদে বাড়ি ফিরে আসবে। নিরাপদ পরিবেশ তৈরি করাই পুলিশের দায়িত্ব। কে জিতল বা কে হারল, তা আমাদের দেখার বিষয় নয়।"

রোববার (৭ ডিসেম্বর) সকালেই জেলা পুলিশের আয়োজনে পুলিশ সুপার কার্যালয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে সাতক্ষীরায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অংশ নেন। এসপি জুয়েল বলেন, "আমরা সততা, নিরপেক্ষতা ও দক্ষতার পরিচয় দিয়ে দেশের গণতন্ত্রকে শক্তিশালী করব। আমাদের নিয়মিত প্রশিক্ষণ চলছে এবং আশা করছি ভালো কিছু করতে পারব। সাংবাদিকরা এই ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন।"

নবাগত এসপি আরও জানান, সাতক্ষীরা দেশের দক্ষিণ-পশ্চিমের সীমান্তবর্তী জেলা। এখানে চোরাচালান ও মাদক পাচার, সুন্দরবনের দস্যুতা দমন, জেলাজুড়ে চুরি-ছিনতাই প্রতিরোধে পুলিশ কঠোর ব্যবস্থা নেবে। এছাড়া অনলাইন জুয়া, মাদক, সাইবার বুলিং, কিশোর গ্যাং এবং অন্যান্য অপরাধ নিয়ন্ত্রণেও কঠোর পদক্ষেপ নেওয়া হবে। তিনি সকলের সহযোগিতা কামনা করেন।

সভায় সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি আবুল কাশেম, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান, সাবেক সাধারণ সম্পাদক ও সিনিয়র সাংবাদিক এম কামরুজ্জামান, সহ-সভাপতি আবুল কালাম, অর্থ সম্পাদক ফরিদ আহমেদ ময়না, আর টিভির রাম কৃষ্ণ চক্রবর্তী, যমুনা টিভির আকরামুল ইসলাম, কালের কণ্ঠের মোশাররফ হোসেন, বণিক বার্তার গোলাম সরোয়ার, মানবজমিনের বিপ্লব হোসেন প্রমুখ বক্তব্য রাখেন।

এছাড়া উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা কালিদাস রায়, চ্যানেল টোয়েন্টিফোরের আমিনা বিলকিস ময়না, দীপ্ত টিভির রঘুনাথ খাঁ, এস এ টিভির শাহিন গোলদার, ডিবিসি টিভির এম বেলাল হোসাইন, এশিয়ান টিভির মশিউর রহমান ফিরোজ, বাংলা ট্রিবিউনের আসাদুজ্জামান সরদার, স্টার নিউজ ও কালবেলার গাজী ফরহাদ, এনপিবির হোসেন আলী, ঢাকা পোস্টের ইব্রাহিম খলিল, সাংবাদিক মাসুদুজ্জামান সুমন, এস এম হাবিবুল হাসান, হাবিবুর রহমান সোহাগসহ জেলার বিভিন্ন মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

নবাগত এসপি মো. আরেফিন জুয়েল আশা প্রকাশ করেন, সাংবাদিকদের সহযোগিতা এবং প্রশাসনের সঠিক ব্যবস্থাপনায় ২০২৬ সালের নির্বাচন দেশের ইতিহাসে সাফল্যের দৃষ্টান্ত হিসেবে লেখা হবে।

আকাশজমিন / আরআর 


এ সম্পর্কিত আরো খবর