ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

রাজবাড়ী-১ আসনের গণঅধিকার পরিষদ প্রার্থী জাহাঙ্গীর খানের গণসংযোগ


  • আপলোড সময় : রবিবার ০৭ ডিসেম্বর, ২০২৫ সময় : ৯:২৯ পিএম

মোঃ সাজ্জাদ হোসেন , গোয়ালন্দ (রাজবাড়ী)

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজবাড়ী সদর ও গোয়ালন্দ উপজেলা নিয়ে গঠিত সংসদীয় রাজবাড়ী-১ আসনে গণঅধিকার পরিষদ মনোনীত ট্রাক প্রতীকের প্রার্থী মোঃ জাহাঙ্গীর খান গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ও গোয়ালন্দ বাজারে গণসংযোগ করেছেন। 

রবিবার (৭ ডিসেম্বর) বেলা সাড়ে ১২ টার দিকে দৌলতদিয়া ৪ নং ফেরিঘাটে গণঅধিকার পরিষদ গোয়ালন্দ উপজেলা শাখা ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা তাকে ফুল দিয়ে বরণ করেন। পরে তিনি দৌলতদিয়া ফেরিঘাট ও গোয়ালন্দ বাজার এলাকায় ট্রাক প্রতীকের প্রচারণা ও সাধারণ জনগণের কাছে ভোট প্রার্থনা করেন। এরপর রাজবাড়ী সদর উপজেলায় দিনব্যাপী গণসংযোগের মাধ্যমে কর্মসূচি সমাপ্ত করেন।

গণসংযোগে এসময় উপস্থিত ছিলেন রাজবাড়ী জেলা গণঅধিকার পরিষদের আহবায়ক মোঃ শরিফুল ইসলাম, যুব অধিকার পরিষদের সভাপতি রাশিদুল ইসলাম, সাধারণ সম্পাদক ফজলে রাব্বী, সাবেক সাংগঠনিক সম্পাদক রুবেল আপন মৃধা, জেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি শাহিন আলম, গোয়ালন্দ উপজেলা যুব অধিকার পরিষদের সভাপতি রেজা মাহমুদ, উপজেলা যুব অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রবিউল ইসলাম, গোয়ালন্দ উপজেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি মোঃ সাগর শেখসহ বিভিন্ন ইউনিটের শতাধিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

যুবঅধিকার পরিষদ মনোনীত রাজবাড়ী-১ আসনের ট্রাক প্রতীকের প্রার্থী মোঃ জাহাঙ্গীর খান বলেন, গনঅধিকার পরিষদ চেয়ারম্যান ভিপি নুরুল হক নূর আমাকে রাজবাড়ী-১ আসনের মনোনয়ন দিয়েছে। আমি দীর্ঘদিন বিদেশে অবস্থানরত অবস্থায় তার সাথে দলের সকল কর্মকান্ডে অংশ নিয়েছি। তিনি আমার উপর ভরসা রেখে রাজবাড়ী-১ আসনের জনগণের সেবা করার সুযোগ দিয়েছেন। আমি দলীয় নেতাকর্মীদের নিয়ে রাজবাড়ী-১ আসন তাকে উপহার দিতে পারব বলে আশা করছি। তিনি আরো বলেন, আমি নেতা না হয়ে জনগণের সেবক হয়ে রাজবাড়ী-১ আসনে কাজ করে যেতে চাই।


এ সম্পর্কিত আরো খবর