ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: মীর শাহে আলম দুপুরের মধ্যেই বিদ্যুৎ পাচ্ছে বাংলাদেশ: কমবে লোডশেডিং এমপিও শিক্ষকদের নির্বাচন ভাগ্য নির্ধারণ করবে ইসি: মীর শাহে আলম সরকারি কেনাকাটায় পুকুরচুরি ঠেকাতে আসছে অভিন্ন একক দরতালিকা সাগর-রুনি হত্যার বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লিখিত অভিযোগ তারুণ্য না অভিজ্ঞতা: ছাত্রদলের নতুন নেতৃত্ব চয়নে জটিল হিসাব-নিকাশ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ হাইকোর্টে ইন্দোনেশিয়ায় ২৪০ যাত্রী নিয়ে জাহাজ নিখোঁজ ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, আটক ২

হুইলচেয়ার- ট্রাইসাইকেল ও শিক্ষা উপকরণ বিতরণ


  • আপলোড সময় : সোমবার ০৮ ডিসেম্বর, ২০২৫ সময় : ৯:০৭ পিএম

চট্টগ্রাম প্রতিনিধি 

চট্টগ্রাম জেলার চন্দনাইশ উপজেলার বৈলতলী ইউনিয়নের জাফরাবাদ গ্রামের শারীরিক প্রতিবন্ধী শিক্ষার্থী আলিফ বিন জাফরীর জীবনে নতুন আলো জ্বাললেন নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। জন্ম থেকেই প্রতিবন্ধী আলিফ শারীরিক সীমাবদ্ধতাকে জয় করে এসএসসি ও এইচএসসি পাস করেছেন এবং বর্তমানে স্নাতক শ্রেণিতে ভর্তির অপেক্ষায় আছেন। বাবার মৃত্যুর পর মা তাফহীমা আকতার আত্মীয়স্বজনের সহায়তায় কোনো রকমে সংসার চালালেও ছেলের জন্য প্রয়োজনীয় ট্রাইসাইকেল কিনতে পারছিলেন না।

সোমবার (৮ ডিসেম্বর) চন্দনাইশ উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে আলিফের স্বপ্ন বাস্তবে রূপ নেয়। সেখানে জেলা প্রশাসক আলিফকে একটি নতুন ট্রাইসাইকেল উপহার দেন। ট্রাইসাইকেল পেয়ে উচ্ছ্বসিত তিনি বলেন, “ডিসি স্যার আমাকে উচ্চশিক্ষা চালিয়ে যেতে উৎসাহ দিয়েছেন এবং ভবিষ্যতেও পাশে থাকার আশ্বাস দিয়েছেন।”

অনুষ্ঠানে জেলা প্রশাসক হজরত শাহসুফি মমতাজিয়া এতিমখানার ৪০ জন শিশুর হাতে পোশাক ও শিক্ষা উপকরণও তুলে দেন। মাদ্রাসার সুপার আব্দুল মান্নান জানান, “ডিসি স্যারের মানবিক বক্তব্য ও আচরণে সবাই মুগ্ধ। তিনি এতিম শিশুদের দেখে অত্যন্ত উৎফুল্ল হন এবং নিজের হাতে উপহার বিতরণ করেন।”


জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা বলেন, “মানুষের মধ্যে মানবিকতা ও মূল্যবোধ না থাকলে কোনো মূল্যই থাকে না। অন্যের সমস্যা অনুভব করতে পারলেই সৃষ্টির সেরা জীব হওয়া যায়।”

চন্দনাইশ উপজেলা পরিদর্শনে দিনে তিনি প্রথমে চন্দনাইশ থানা ঘুরে আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে সন্তোষ প্রকাশ করেন। পরে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় উপস্থিত হয়ে আসন্ন জাতীয় নির্বাচনসহ উপজেলা পর্যায়ের সার্বিক কার্যক্রম নিয়ে নির্দেশনা দেন।

অডিটোরিয়ামে উপকারভোগীদের মাঝে সরকারি সহায়তা প্রদান কর্মসূচির অংশ হিসেবে প্রতিবন্ধীদের হুইলচেয়ার ও ট্রাইসাইকেল, সুবর্ণ নাগরিক কার্ড, কৃষকদের সার ও বীজ, এতিমদের শিক্ষা উপকরণ এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়।

দুপুরে চন্দনাইশ উপজেলার সম্প্রসারিত নতুন প্রশাসনিক ভবন উদ্বোধনের পর তিনি কয়েকটি ভোটকেন্দ্র পরিদর্শন করেন। এসময় উপজেলা নির্বাহী অফিসার রাজীব হোসেন ও সহকারী কমিশনার ঝুন্টু বিকাশ চাকমা উপস্থিত ছিলেন।

পরে জেলা প্রশাসক পটিয়া উপজেলা পরিদর্শনে গিয়ে কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “১৮ নভেম্বর দায়িত্ব নেয়ার পর থেকে নিয়মিত উপজেলা পরিদর্শন করছি। প্রশাসনের কার্যক্রম জোরদার করার পাশাপাশি নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে আমরা সর্বোচ্চ চেষ্টা করছি। জাতির প্রত্যাশা পূরণে সবাইকে দায়িত্বশীলভাবে কাজ করতে হবে।”

আকাশজমিন / আরআর 


এ সম্পর্কিত আরো খবর