ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অঙ্গ পাচার চক্রের হাত থেকে ফিরল লোহাগাড়ার রায়হান ডিএমপির ৩ সহকারী পুলিশ কমিশনারকে নতুন পদে বদলি মধ্যপ্রাচ্যে উত্তাপ: বিশ্ববাজারে তেলের দাম ছাড়াল ১০৭ ডলার হরমুজে নতুন নৌপথ: ওমানের আঞ্চলিক বৈঠক স্থগিত দেশে ফিরে ইতালিতে হামলার বিরুদ্ধে মুখ খুললেন অভিনেত্রী বাঁধন ব্রিকসে বিশ্বনেতাদের দেওয়া হলো নিরামিষ খাবার: বিজেপি-কংগ্রেস তুমুল বিতর্ক সারাদেশে ঘরে ঘরে জ্বর: ডেঙ্গু ও হামের সঙ্গে বাড়ছে টাইফয়েড ইউক্রেন যুদ্ধ বন্ধ হলেই কি থামবে মধ্যপ্রাচ্যের ইরান যুদ্ধ? ‘ট্রফি চোর’ অপবাদ মাথায় নিয়ে শান্ত মেজাজে মাঠ ছাড়লেন নাকভি ২৩ বছরের খরা কাটল না আমেরিকার, ইউএস ওপেনের ট্রফি জভেরেভের হাতে

রাজবাড়ী-১ আসনে জাহাঙ্গীর খানের গণসংযোগে জনসমাগম


  • আপলোড সময় : সোমবার ০৮ ডিসেম্বর, ২০২৫ সময় : ৯:২৮ পিএম

মোঃ সাজ্জাদ হোসেন, গোয়ালন্দ (রাজবাড়ী) 

গোয়ালন্দের উজানচর জামতলায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজবাড়ী-১ আসনের গণঅধিকার পরিষদ মনোনীত ট্রাক প্রতীকের প্রার্থী মোঃ জাহাঙ্গীর খান গণসংযোগ করেছেন। সোমবার (৮ ডিসেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে তিনি উজানচর ইউনিয়নের জামতলা বাজার ও মঙ্গলপুর বাজার এলাকায় গণঅধিকার পরিষদ গোয়ালন্দ উপজেলা শাখা এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে প্রচারণা চালান। এ সময় তিনি সাধারণ মানুষের হাতে লিফলেট তুলে দিয়ে আগামী নির্বাচনে ট্রাক প্রতীকে ভোট প্রার্থনা করেন।

গণসংযোগ শেষে তিনি গোয়ালন্দ বাজার, পৌর জামতলা বাজারসহ গোয়ালন্দ পৌরসভার বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে ভোটারদের সঙ্গে কথা বলেন এবং দলের উদ্দেশ্য, লক্ষ্য ও পরিকল্পনার কথা তুলে ধরেন। এলাকার উন্নয়ন, সুশাসন, দুর্নীতি দমন, যুবসমাজকে দক্ষ করে তোলা এবং জনসেবাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার অঙ্গীকার করেন তিনি।

নির্বাচনী প্রচারণায় এ সময় উপস্থিত ছিলেন রাজবাড়ী জেলা গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক ফজলে রাব্বী, সাবেক সাংগঠনিক সম্পাদক রুবেল আপন মৃধা, জেলা যুব অধিকার পরিষদের সিনিয়র সহ-সভাপতি মিজানুর রহমান, জেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি শাহিন আলম, গোয়ালন্দ উপজেলা যুব অধিকার পরিষদের সভাপতি রেজা মাহমুদ, সাধারণ সম্পাদক রবিউল ইসলাম, গোয়ালন্দ উপজেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি মোঃ সাগর শেখসহ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।

গণঅধিকার পরিষদ মনোনীত রাজবাড়ী-১ আসনের ট্রাক প্রতীকের প্রার্থী মোঃ জাহাঙ্গীর খান বলেন, “গণঅধিকার পরিষদ চেয়ারম্যান ভিপি নুরুল হক নূর আমাকে রাজবাড়ী-১ আসনে ট্রাক প্রতীকের কান্ডারি করেছেন। দলের এমন সিদ্ধান্তে আমি দলের সকল নেতাকর্মীর প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি।” তিনি আরও বলেন, “আমি জনগণের সেবক হিসেবে দেশের কল্যাণে কাজ করতে চাই। ইনশাআল্লাহ, গণঅধিকার পরিষদ এবারের নির্বাচনে জয়লাভ করবে এবং রাজবাড়ী-১ আসনকে একটি মডেল এলাকা হিসেবে গড়ে তোলার অঙ্গীকার পূরণ করবে।”

তিনি জানান, জনগণ পরিবর্তন চায় এবং গণঅধিকার পরিষদ সেই পরিবর্তনের রাজনীতি করে। তাই তিনি জনগণকে আগামী নির্বাচনে বিভ্রান্তিকর প্রচারণা, ভয়ভীতি ও অন্যায় চাপের বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বান জানান। জনগণ ঐক্যবদ্ধ থাকলে ট্রাক প্রতীক বিজয়ী হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

স্থানীয় ভোটাররা জাহাঙ্গীর খানের প্রতি আস্থা প্রকাশ করে জানান, তারা একটি সক্ষম, সৎ ও যোগ্য নেতৃত্ব চান, যারা সত্যিকারের উন্নয়ন নিশ্চিত করবে। গণসংযোগে নারী, যুবক, ব্যবসায়ী, কৃষকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। নির্বাচনের দিন ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে গোয়ালন্দের সর্বত্র নির্বাচনী উত্তাপ বাড়ছে, আর রাজনৈতিক দলগুলো ব্যস্ত জনমত নিজেদের পক্ষে টানতে।

আকাশজমিন / আরআর 


এ সম্পর্কিত আরো খবর