ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

রূপগঞ্জে চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীকে গুলি


  • আপলোড সময় : মঙ্গলবার ০৯ ডিসেম্বর, ২০২৫ সময় : ৩:৪২ পিএম

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি


নারায়ণগঞ্জের রূপগঞ্জে দাবীকৃত ১০ লাখ টাকা চাঁদা না দেওয়ায় বাদল নামের এক ব্যবসায়ীর ওপর হামলা ও গুলিবর্ষণ করেছে সন্ত্রাসীরা। গুলিবিদ্ধ হয়ে তিনি বর্তমানে ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন রয়েছেন। সোমবার (৮ ডিসেম্বর) রাতে উপজেলার মীর গদাই ঈদগাহ মাঠ এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে পুলিশ দুইটি ব্যবহৃত গুলির খোসা উদ্ধার করা করেছে।
গুলিবিদ্ধ বাদল উপজেলার মুড়াপাড়া ইউনিয়নের মীর গদাই এলাকার নুরু মিয়ার ছেলে।


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ব্যবসায়ী বাদলের কাছে এলাকার চিহ্নিত সন্ত্রাসী টেডা ইকবাল, কালাই সবুজ, রনি, রানা, মোমেন ও তার অনুসারীরা বেশ কিছুদিন ধরে ১০ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিল। সোমবার সন্ধ্যায় টেডা ইকবাল তার দলবল নিয়ে বাদলের ব্যবসা প্রতিষ্ঠানে গিয়ে পূর্ব নির্ধারিত চাঁদার টাকা দাবি করে। ব্যবসায়ী চাঁদা দিতে অপারগতা প্রকাশ করলে একপর্যায়ে সন্ত্রাসী টেডা ইকবাল বাদলকে লক্ষ্য করে গুলি চালায়। বাদল মাটিতে লুটিয়ে পড়লে হামলাকারীরা ঘটনাস্থল থেকে শটকে পড়ে। স্থানীয়রা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি হাসপাতালের বেডে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন।


রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাবজেল বলেন, এ ঘটনায় আমরা একটি অভিযোগ পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

আকাশজমিন / আরআর 


এ সম্পর্কিত আরো খবর