ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: মীর শাহে আলম দুপুরের মধ্যেই বিদ্যুৎ পাচ্ছে বাংলাদেশ: কমবে লোডশেডিং এমপিও শিক্ষকদের নির্বাচন ভাগ্য নির্ধারণ করবে ইসি: মীর শাহে আলম সরকারি কেনাকাটায় পুকুরচুরি ঠেকাতে আসছে অভিন্ন একক দরতালিকা সাগর-রুনি হত্যার বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লিখিত অভিযোগ তারুণ্য না অভিজ্ঞতা: ছাত্রদলের নতুন নেতৃত্ব চয়নে জটিল হিসাব-নিকাশ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ হাইকোর্টে ইন্দোনেশিয়ায় ২৪০ যাত্রী নিয়ে জাহাজ নিখোঁজ ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, আটক ২

কোটালীপাড়ায় আন্তর্জাতিক দুর্নীতি প্রতিরোধ দিবস পালিত


  • আপলোড সময় : মঙ্গলবার ০৯ ডিসেম্বর, ২০২৫ সময় : ৭:৪০ পিএম

 কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি 

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির কার্যক্রম কাগজে-কলমে সীমাবদ্ধ হয়ে পড়েছে বলে জানিয়েছেন কমিটির সভাপতি আ. সাত্তার মিয়া। তিনি বলেন, বছরে একবার সভা ছাড়া কার্যক্রম পরিচালিত হয় না। তিনি অবসরপ্রাপ্ত শিক্ষক এবং অবৈতনিকভাবে কমিটির সভাপতি হিসেবে কাজ করছেন। কমিটির কার্যক্রমে লোকসান থাকলেও বছরে মাত্র একটি মিটিং হয় এবং তাতে পরে কেউ খোঁজখবর নেয় না।

মঙ্গলবার সকালেই উপজেলা হলরুমে উপজেলা প্রশাসন ও দুর্নীতি প্রতিরোধ কমিটির যৌথ আয়োজনে আন্তর্জাতিক দুর্নীতি প্রতিরোধ দিবস উপলক্ষে আলোচনা সভায় এই কথা বলেন তিনি।

সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সগুফতা হক। উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মাসুম বিল্লাহ, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা শাহজাহান সিরাজ, কোটালীপাড়া সরকারি আদর্শ কলেজের প্রভাষক গাজী আবিদ, পল্লী উন্নয়ন কর্মকর্তা আবু তাহের হেলাল, উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার মো. জসীম উদ্দিন, মুক্তিযোদ্ধা আবুল কালাম দাড়িয়া, মোদাচ্ছের ঠাকুর ও শাহানা রশিদ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবুল শেখসহ বিভিন্ন সরকারী ও বেসরকারি কর্মকর্তারা।

আলোচনা সভায় বক্তারা বলেন, দুর্নীতি সমাজ ও রাষ্ট্রের অগ্রগতির প্রধান বাধা। দেশ উন্নত হবে না যদি দুর্নীতির বিরুদ্ধে সামাজিক আন্দোলন ও সচেতনতা বৃদ্ধি না করা হয়। নতুন প্রজন্মকে পারিবারিক ও ধর্মীয় শিক্ষার মাধ্যমে দুর্নীতির বিরুদ্ধে সচেতন করতে হবে। নৈতিকতা ও সততার মাধ্যমে একটি সুশৃঙ্খল ও স্বচ্ছ সমাজ প্রতিষ্ঠা সম্ভব।

আলোচনা সভার আগে উপজেলা পরিষদ প্রাঙ্গণে জাতীয় সংগীত পরিবেশন ও জাতীয় পতাকা উত্তোলন করা হয়। ‘দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়বে আগামীর শুদ্ধতা’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে প্রশাসন, শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয়রা অংশগ্রহণ করেন।

আকাশজমিন / আরআর 


এ সম্পর্কিত আরো খবর