ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান

ফরিদপুরে দুর্নীতির বিরুদ্ধে গণস্বাক্ষর ও মানববন্ধন


  • আপলোড সময় : মঙ্গলবার ০৯ ডিসেম্বর, ২০২৫ সময় : ৭:৪৭ পিএম

ফরিদপুর প্রতিনিধি:
ফরিদপুরে নানা কর্মসূচির মধ্য দিয়ে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে ফরিদপুরে দুর্নীতির বিরুদ্ধে গণস্বাক্ষর কর্মসূচি, মানববন্ধন এবং আলোচনা সভার আয়োজন করা হয়। সচেতন নাগরিক কমিটি (সনাক) ও ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) যৌথভাবে এ আয়োজন করে।

আজ মঙ্গলবার ফরিদপুর প্রেসক্লাবের সামনে মুজিব সড়কে মানববন্ধন অনুষ্ঠিত হয়, এরপর একই স্থান থেকে প্রেসক্লাব মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভার সভাপতিত্ব করেন ফরিদপুর সনাকের সভাপতি অধ্যাপিকা শিপ্রা রায়। সভায় বক্তব্য রাখেন সাবেক সভাপতি অধ্যাপক আলতাফ হোসেন, সহ-সভাপতি সাংবাদিক পান্না বালা এবং সদস্য রেজাউল করিম।

আলোচনা সভায় বক্তারা দুর্নীতি প্রতিরোধে সর্বস্তরের জনগণের সহযোগিতা কামনা করেন। তারা বলেন, দুর্নীতি দেশের উন্নয়নের অগ্রগতিকে বারবার বাধাগ্রস্থ করে। এজন্য দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হওয়া প্রয়োজন এবং দুর্নীতিগ্রস্থ ব্যক্তিদের সামাজিকভাবে বয়কট করার আহ্বান জানান। অনুষ্ঠানের সঙ্গীত পরিবেশন করেন শিপ্রা গোস্বামী, গোবিন্দ বাগচী ও মৌমিতা হালদার। অনুষ্ঠানের সঞ্চালনা করেন ইয়েস আহবায়ক রিসালাতুন্নাহার।

আলোচনা সভার পর গণস্বাক্ষর কর্মসূচি পরিচালিত হয়, যেখানে বিভিন্ন এলাকার সনাক সদস্যবৃন্দ অংশগ্রহণ করেন।

আকাশজমিন / আরআর 


এ সম্পর্কিত আরো খবর