তাড়াইল (কিশোরগঞ্জ) প্রতিনিধি:
কিশোরগঞ্জের তাড়াইলে নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তানজিলা আখতার এর সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৯ মে) বিকেল ৩টায় সহকারী কমিশনার (ভূমি) মো. জিসান আলীর সঞ্চালনায় সভায় উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক ব্যক্তিত্ব, শিক্ষক ও সাংবাদিকসহ জনসাধারণ উপস্থিত ছিলেন।
সভায় উপস্থিত সবাই নিজেদের পরিচয় দিয়ে উপজেলা সংক্রান্ত বিভিন্ন সমস্যা তুলে ধরেন। নবাগত ইউএনও তানজিলা আখতার মনোযোগ সহকারে এসব সমস্যা শোনেন এবং নতুন বাংলাদেশ গড়তে উন্নয়নমূলক কাজের জন্য এলাকার সকল স্তরের সহযোগিতা কামনা করেন।
আকাশজমিন / আরআর