ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

তানোরে পরিত্যক্ত কূপে আটকা দুই বছর বয়সী শিশু


  • আপলোড সময় : বুধবার ১০ ডিসেম্বর, ২০২৫ সময় : ৮:৩৮ পিএম

রাজশাহীর তানোরে একটি পরিত্যক্ত নলকূপের পাইপের ৩৫ ফুট গভীরে আটকা পড়েছে দুই বছর বয়সী শিশু মো. সাজিদ। বুধবার দুপুর দেড়টার দিকে উপজেলার পাঁচন্দর ইউনিয়নের কোয়েলহাট উত্তরপাড়া গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে। শিশুটির বাবা রাকিব স্থানীয় বাসিন্দা। তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুজ্জামান জানান, রোববার দুপুরে বাড়ির পাশের পরিত্যক্ত ডিপ টিউবওয়েলের পাইপের টেস্ট বোরিংয়ের মধ্যে অসাবধানতাবশত শিশুটি পড়ে যায়। এরপর থেকে তাকে জীবিত উদ্ধার করতে ফায়ার সার্ভিসের কর্মীরা অক্লান্ত পরিশ্রম করছেন।

অভিযান শুরু হওয়ার সঙ্গে সঙ্গে তানোর ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে উপস্থিত হয়। রাজশাহী শহর ও চাঁপাইনবাবগঞ্জ থেকে বিশেষায়িত উদ্ধারকারী দলও এসে উদ্ধার তৎপরতা আরও জোরদার করেছে। ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, শিশুটি কিছুক্ষণ আগেও সাড়া দিয়েছে এবং তার কাছে অক্সিজেন সরবরাহ করা হচ্ছে।

পরিত্যক্ত নলকূপটির বোরিংয়ের ব্যাস পাঁচ ফুট এবং এটি প্রায় ৩৫ ফুট গভীরে নেমে গেছে। মাটি কেটে শিশুটিকে উদ্ধার করা খুবই কঠিন কাজ বলেও জানান উদ্ধারকর্মীরা। ইতোমধ্যে চারপাশে ভেকু দিয়ে মাটি কাটার কাজ চলছে। ঘটনার আশপাশে অ্যাম্বুলেন্স ও চিকিৎসক প্রস্তুত রাখা হয়েছে।

ওসি শাহীনুজ্জামান বলেন, “আমরা ফায়ার সার্ভিস কর্মীদের সঙ্গে মিলে সর্বাত্মক চেষ্টা করছি শিশুটিকে জীবিত উদ্ধার করার জন্য।” পুরো এলাকাটি এখন ব্যস্ত ও উত্তেজনাপূর্ণ। স্থানীয়রা শিশু সাজিদের জন্য দোয়া করছেন এবং দ্রুত সফল উদ্ধার কামনা করছেন।

ঢাকা টুডে / আরেজ 


এ সম্পর্কিত আরো খবর