ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অঙ্গ পাচার চক্রের হাত থেকে ফিরল লোহাগাড়ার রায়হান ডিএমপির ৩ সহকারী পুলিশ কমিশনারকে নতুন পদে বদলি মধ্যপ্রাচ্যে উত্তাপ: বিশ্ববাজারে তেলের দাম ছাড়াল ১০৭ ডলার হরমুজে নতুন নৌপথ: ওমানের আঞ্চলিক বৈঠক স্থগিত দেশে ফিরে ইতালিতে হামলার বিরুদ্ধে মুখ খুললেন অভিনেত্রী বাঁধন ব্রিকসে বিশ্বনেতাদের দেওয়া হলো নিরামিষ খাবার: বিজেপি-কংগ্রেস তুমুল বিতর্ক সারাদেশে ঘরে ঘরে জ্বর: ডেঙ্গু ও হামের সঙ্গে বাড়ছে টাইফয়েড ইউক্রেন যুদ্ধ বন্ধ হলেই কি থামবে মধ্যপ্রাচ্যের ইরান যুদ্ধ? ‘ট্রফি চোর’ অপবাদ মাথায় নিয়ে শান্ত মেজাজে মাঠ ছাড়লেন নাকভি ২৩ বছরের খরা কাটল না আমেরিকার, ইউএস ওপেনের ট্রফি জভেরেভের হাতে

ছয়টি অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিলো প্রশাসন


  • আপলোড সময় : বুধবার ১০ ডিসেম্বর, ২০২৫ সময় : ৯:৩৩ পিএম

নড়াইল প্রতিনিধি

নড়াইলের কালিয়া উপজেলায় অবৈধভাবে গড়ে ওঠা ছয়টি ইটভাটা গুঁড়িয়ে দিয়েছে পরিবেশ অধিদফতর। এসময় ইটভাটার চিমনি, কীলন এবং সমস্ত কাঁচা ইট ভেঙে ফায়ার সার্ভিসের সাহায্যে পানি দিয়ে ভাটার আগুন নিভিয়ে দেওয়া হয়েছে।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) দিনব্যাপি উপজেলার বাবুপুর বাজার, বাঁকা-জুকা, পাটনা ও বড়নাল বাজার এলাকায় অবস্থিত মোট ছয়টি ইটভাটা গুঁড়িয়ে দেয় প্রশাসন। পরিবেশ অধিদফতর খুলনা বিভাগীয় কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মমতাজ বেগম এর নেতৃত্বে এবং পরিবেশ অধিদফতর নড়াইল জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আব্দুল মালেক মিয়া এর পরিচালনায় জেলা পুলিশ, আনসার ভিডিপি সদস্য, ফায়ার সার্ভিস, কালিয়া থানা পুলিশ ও আর্মি ক্যাম্পের সহযোগিতায় এ অভিযান পরিচালনা করা হয়।

পরিবেশ অধিদফতর নড়াইল সূত্রে জানা গেছে, মঙ্গলবার দিনব্যাপি অভিযানে কালিয়া উপজেলার বাবুপুর বাজার, বাঁকা-জুকা, পাটনা ও বড়নাল বাজার এলাকায় সনাতন পদ্ধতির ড্রাম চিমনি বিশিষ্ট মেসার্স বি বি সি ব্রিকস, মেসার্স এস এস বি ব্রিকস, মেসার্স স্টোন ব্রিকস, মেসার্স চৌধুরী ব্রিকস ও মেসার্স আর বি আই ব্রিকস এবং জিগজ্যাগ পদ্ধতির মেসার্স এস এম বি ব্রিকস নামে ছয়টি ইটভাটার চিমনি, কীলন এবং ইটভাটার সমস্ত কাঁচা ইট ভেঙে ফায়ার সার্ভিসের সাহায্যে পানি দিয়ে ভাটার আগুন নিভিয়ে সমস্ত কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে।

এ বিষয়ে পরিবেশ অধিদফতর খুলনা বিভাগীয় কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মমতাজ বেগম বলেন, ইট ভাটায় জ্বালানি হিসেবে কাঠ পুড়িয়ে পরিবেশের জন্য যে বিপর্যয়কর পরিস্থিতি তৈরি করা হচ্ছে তার জন্যেই এ অভিযান। অভিযানে ছয়টি অবৈধ ইটভাটা ভেঙে দেওয়া হয়েছে।


এ সম্পর্কিত আরো খবর