ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরলো বঙ্গবন্ধুর একক ছবি, যুক্ত হলো জিন্নাহ ও জুলাই অভ্যুত্থান মমেকের ৩য় তলায় শিশু ওয়ার্ডে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস শিল্পে গ্যাস সরবরাহ মঙ্গলবার থেকেই স্বাভাবিক হওয়ার আশা প্রধানমন্ত্রীর ব্যাংকে কোটি টাকার হিসাব ছাড়াল ১ লাখ ৪১ হাজার কাশফুল শুধু সৌন্দর্য নয়, অনেকের জীবিকাও বটে তাড়াশে গোয়ালঘরের তালা ভেঙে ৮টি গরু চুরি, নিঃস্ব কৃষক পরিবার ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ১৭৩৩ জন ঢাকার দুই সিটিতে জামায়াতের অনানুষ্ঠানিক মেয়র প্রার্থী ঘোষণা চারবার গুলিবিদ্ধ ও তিনবার কারাবরণ: ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃত্বের আলোচনায় ইশরাক অঙ্গ পাচার চক্রের হাত থেকে ফিরল লোহাগাড়ার রায়হান

ফরিদপুরে নবাগত এসপির মতবিনিময়


  • আপলোড সময় : বুধবার ১০ ডিসেম্বর, ২০২৫ সময় : ১০:০৮ পিএম

মোঃ মাহফুজুর রহমান বিপ্লব:

ফরিদপুরের নবাগত পুলিশ সুপার মোহাম্মদ নজরুল ইসলাম (পিপিএম) সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন। বুধবার সকাল ১১টার দিকে পুলিশ সুপারের কার্যালয়ের হলরুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অংশ নেন।

সভায় পুলিশ সুপার মোহাম্মদ নজরুল ইসলাম বলেন, ফরিদপুরকে একটি নিরাপদ, আধুনিক ও জনবান্ধব জেলায় পরিণত করতেই তাঁর কাজের অগ্রাধিকার নির্ধারণ করা হয়েছে। মাদক নির্মূলে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হবে। তিনি বলেন, “মাদক, কিশোর অপরাধ, সাইবার ক্রাইম, অনলাইন জুয়া ও প্রতারণার বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া হবে।”

তিনি আরও জানান, শহরের ট্রাফিক ব্যবস্থাপনা উন্নয়ন, যানজট নিরসন, অটোরিকশা চালকদের শৃঙ্খলার মধ্যে আনা, অনলাইনে জিডি গ্রহণে সুবিধা বৃদ্ধি এবং থানায় ঘুষ–দুর্নীতি শূন্যের কোঠায় নামিয়ে আনা তাঁর অন্যতম লক্ষ্য। থানায় যেন কোনো সাধারণ মানুষ হয়রানির শিকার না হন—এ বিষয়ে সকল পুলিশ সদস্যকে কঠোর নির্দেশ দেওয়া হবে বলেও জানান তিনি।

পুলিশ সুপার বলেন, অপসাংবাদিকতার কারণে কোনো সাংবাদিক যাতে হয়রানির শিকার না হন, সে বিষয়েও পুলিশ প্রশাসন সতর্ক থাকবে। তিনি সাংবাদিকদের সহযোগিতা কামনা করে বলেন, “সু-সম্পর্ক বজায় রেখে সাংবাদিকতা ও পুলিশ প্রশাসন মিলেই ফরিদপুরকে নিরাপদ ও উন্নত জেলায় গড়ে তুলতে পারে।”

সভায় প্রেসক্লাবের সভাপতি কবিরুল ইসলাম সিদ্দিকী ও সাধারণ সম্পাদক মাহবুব ইসলাম পিয়াল নবাগত পুলিশ সুপারকে শুভেচ্ছা জানিয়ে ফরিদপুর শহরের গুরুত্বপূর্ণ বিভিন্ন সমস্যা ও চ্যালেঞ্জ তুলে ধরেন। তাঁরা সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে পুলিশ প্রশাসনের সহযোগিতা কামনা করেন।

মতবিনিময় সভায় ফরিদপুরের বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়া, অনলাইন নিউজপোর্টাল ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। পুলিশ–সাংবাদিক সম্পর্ক আরও সুদৃঢ় করার প্রত্যাশা ব্যক্ত করেন উপস্থিত দুই পক্ষই।


এ সম্পর্কিত আরো খবর