ঢাকা, বাংলাদেশ ।
  বুধবার, ২৮ অক্টোবর ২০২৬,  ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাপানের ব্যবসায়ীদের বাংলাদেশে বড় বিনিয়োগের উদাত্ত আহ্বান তারেক রহমানের বাউফলে প্রধান শিক্ষকের বিরুদ্ধে শ্রেণিকক্ষে কিন্ডারগার্টেন ও দুর্নীতির অভিযোগ ঠাকুরগাঁও উপনির্বাচন ঘিরে কঠোর নিরাপত্তাব্যবস্থা নিশ্চিত করেছে ইসি ইসরায়েলে নির্বাচন: ৬০ শতাংশ ভোট গণনা শেষ, এগিয়ে নেতানিয়াহুর দল খাদ্যে পুষ্টি উপাদান যুক্ত করতে দ্রুত আইন প্রণয়নের তাগিদ প্রতিমন্ত্রীর ক্রসফায়ার মন্তব্যে কোণঠাসা আইজিপি, আলোচনায় ব্যারিস্টার মো. জিল্লুর রহমান রংপুরে দাঁড়িয়ে থাকা ডাম্প ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ নিয়মিত হাত ধোয়ার অভ্যাসই গড়বে সুস্থ প্রজন্ম: মীর শাহে আলম নাটোরে প্রবাসীর শপিং মলে হামলা ও লুটপাট, ৫ কোটি টাকার ক্ষতি জনগণের ভোটাধিকার কেড়ে নিতে চায় না বিএনপি সরকার: প্রতিমন্ত্রী

নড়াইলে খালে বিষ দিয়ে দেশি মাছ ধ্বংসের প্রতিবাদ


  • আপলোড সময় : বৃহস্পতিবার ১১ ডিসেম্বর, ২০২৫ সময় : ৯:২৭ পিএম

নড়াইল প্রতিনিধি

নড়াইল সদরের দুর্গাপুর, ডুমুরতলা, নয়নপুর, চাঁদপুর, বিষ্ণুপুর ও বাহিরডাঙ্গা এলাকার পাতিয়ার বিলের খালসহ উন্মুক্ত জলাশয়ে বিষ দিয়ে দেশি মাছ ধ্বংসের প্রতিবাদে মানববন্ধন এবং বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। ভুক্তভোগী এলাকাবাসীর আয়োজনে বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) বিকেলে নয়নপুর বটতলায় এসব কর্মসূচী পালিত হয়।

এ সময় বক্তব্য রাখেন-নড়াইল পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আরমান আলী খান, ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি জহুরুল ইসলাম, পৌর যুবদলের সাবেক সিনিয়র সহসভাপতি আজিজুর রহমান, শাহাবাদ ইউনিয়নের সাবেক মেম্বার মুকুল বিশ্বাস, কৃষক লোকনাথ বিশ্বাস, নয়নপুরের মিজানুর রহমান, প্রদ্যেুৎ বিশ্বাস, দুর্গাপুরের সুবোধ লস্করসহ অনেকে।

বক্তারা বলেন, অন্তত ১০ গ্রামের কৃষক, মৎস্যজীবীসহ সাধারণ মানুষ পাতিয়ার বিলের খালের ওপর নির্ভরশীল। এই খালে সারাবছর পানি থাকে। এটি দেশি মাছের অভয়াশ্রম বলা হয়। অথচ আজিজুর রহমান নামে এক ব্যক্তি নিজের স্বার্থে পাতিয়ার বিলের খালে বিষ প্রয়োগ করে সব দেশি মাছ ধ্বংস করে দিয়েছে। গত ৫ ডিসেম্বর পাতিয়ার বিলের খালে বিষ প্রয়োগ করার সব দেশি মাছ মরে গেছে। বিষ প্রয়োগের পর থেকে বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) পর্যন্ত এই খালসহ উন্মুক্ত জলাশয়ের পুটি, সরপুটি, শোল, কৈ, টেংরা, মাগুর, টাকি, রয়না ছাড়াও বিভিন্ন প্রজাতির দেশি মাছ মরে ভেসে উঠেছে।

আওয়ামী লীগের প্রভাব খাটিয়ে আজিজুর রহমান প্রায় ১৭ বছর ধরে এই খালে অন্য কাউকে মাছ ধরতে দেন না। নিজেই খালে একাধিক বাধ বা পাটা তৈরি করে মাছ ধরে বিক্রি করে দেন। এলাকাবাসী এ ঘটনার প্রতিবাদ করায় এবার খালে বিষ দিয়ে সব মাছ মেরে ফেলেছে। গত ৫ ডিসেম্বর থেকে বৃহস্পতিবার পর্যন্ত খালে সব মরা মাছ ভেসে উঠছে। এলাকায় দুর্গন্ধ ছড়িয়ে পড়েছে। আমরা আজিজুর রহমানের গ্রেফতারসহ বিচার দাবি করছি। এছাড়া তার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ রয়েছে। তবে, অভিযুক্ত আজিজুর রহমান পলাতক থাকায় তার বক্তব্য পাওয়া যায়নি।

এ ঘটনায় বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) দুপুরে সদর থানা পুলিশ ও মৎস্য কর্মকর্তারা ঘটনাস্থল পাতিয়ার খাল পরিদর্শন করেছেন। এ সময় খালে বাধ দিয়ে তৈরি করা পাটা ধ্বংস করে আগুন ধরিয়ে দেয়া হয়।

এ ব্যাপারে নড়াইল সদর উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা আবু রায়হান বলেন, সরকারি আইনে খাল বা উন্মুক্ত জলাশয়ে পাটা তৈরি করে মাছ শিকার করা অবৈধ। তাই এগুলো অপসারণ করে আগুন দিয়ে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। এছাড়া খালে বিষ প্রয়োগে দেশি মাছ ধ্বংস করা হয়েছে বলে জানতে পেরেছি। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে। 

 


এ সম্পর্কিত আরো খবর