ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান

রূপগঞ্জে স্বেচ্ছাসেবী ঐক্য পরিষদের সংবর্ধনা অনুষ্ঠান


  • আপলোড সময় : শনিবার ১৩ ডিসেম্বর, ২০২৫ সময় : ৬:১২ পিএম

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার স্বেচ্ছাসেবী ঐক্য পরিষদের নব নির্বাচিত কমিটির সদস্যদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। শনিবার (১৩ ডিসেম্বর) রূপগঞ্জ দাউদপুর গ্রামের বাড়ি পার্কে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা স্বেচ্ছাসেবী ঐক্য পরিষদের সভাপতি মোঃ নজরুল ইসলাম।

অনুষ্ঠানে বক্তৃতা করেন নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের বিএনপির মনোনীত প্রার্থী মুস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপু, শিক্ষানুরাগী মহিউদ্দিন ভুঁইয়া, রূপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুন, সাধারণ সম্পাদক হাজী বাছিরউদ্দিন বাচ্চু, মুড়াপাড়া ইউনিয়ন যুবদলের সভাপতি কামাল হোসেন, বিএনপি নেতা আব্দুল আজিজ মাস্টার, মতিন ভুঁইয়া, আবু মোহাম্মদ মাছুম, সুলতান মাহমুদ, সলিমউদ্দিন চৌধুরী কলেজের অধ্যক্ষ জাহাঙ্গীর আলম এবং উপজেলার স্বেচ্ছাসেবী ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক মোঃ সোহেল রানা।

অনুষ্ঠানে রূপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি এম এমোমেন উপস্থিত ছিলেন। সংবর্ধনা অনুষ্ঠানে র‌্যাফেল ড্রসহ বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে কর্মসূচির সমাপ্তি ঘটে।

আকাশজমিন / আরআর 


এ সম্পর্কিত আরো খবর