ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: মীর শাহে আলম দুপুরের মধ্যেই বিদ্যুৎ পাচ্ছে বাংলাদেশ: কমবে লোডশেডিং এমপিও শিক্ষকদের নির্বাচন ভাগ্য নির্ধারণ করবে ইসি: মীর শাহে আলম সরকারি কেনাকাটায় পুকুরচুরি ঠেকাতে আসছে অভিন্ন একক দরতালিকা সাগর-রুনি হত্যার বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লিখিত অভিযোগ তারুণ্য না অভিজ্ঞতা: ছাত্রদলের নতুন নেতৃত্ব চয়নে জটিল হিসাব-নিকাশ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ হাইকোর্টে ইন্দোনেশিয়ায় ২৪০ যাত্রী নিয়ে জাহাজ নিখোঁজ ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, আটক ২

মানবিক ডিসির কঠোরতা: নির্বাচনী আচরণবিধি ভঙ্গের বিরুদ্ধে জিরো টলারেন্স


  • আপলোড সময় : শনিবার ১৩ ডিসেম্বর, ২০২৫ সময় : ৭:২৩ পিএম

চট্টগ্রাম প্রতিনিধি:

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর প্রথমবার নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া–লোহাগাড়া) আসনের বিএনপির মনোনীত প্রার্থী নাজমুল মোস্তফা আমিনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। চট্টগ্রাম জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞার নির্দেশে শনিবার দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট জরিমানা আদায় করেন।

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের ঘটনায় এই শাস্তিমূলক ব্যবস্থা দেশের প্রথম মোবাইল কোর্টে নেওয়া হলো। সহকারী রিটার্নিং কর্মকর্তা ও লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

জানা গেছে, প্রার্থী নাজমুল মোস্তফা আমিন বিশাল মোটরসাইকেল শোডাউন ও গাড়িবহর নিয়ে নির্বাচনী এলাকায় প্রবেশ করেন। লোহাগাড়া উপজেলার বটতলী স্টেশন মোড়ে এ আয়োজনের কারণে ভ্রাম্যমাণ আদালত শুনানি শেষে তাকে জরিমানা করা হয়। জরিমানার অর্থ ইতিমধ্যে পরিশোধ করা হয়েছে।

লোহাগাড়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মং এছেন বলেন, “নির্বাচনী আচরণবিধি, ২০২৫-এর ৯ ধারা লঙ্ঘনের জন্য ২৭(ক) ধারায় ৫০ হাজার টাকা জরিমানা আরোপ করা হয়েছে।”

চট্টগ্রাম জেলা প্রশাসকের পক্ষ থেকে জানানো হয়, আচরণবিধি লঙ্ঘনকারীদের বিরুদ্ধে কোনো ছাড় দেওয়া হবে না। একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিএনপি মনোনীত প্রার্থী নাজমুল মোস্তফা আমিনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। পরে অভিযোগের বিস্তারিত হোয়াটসঅ্যাপে পাঠানো হলেও কোনো উত্তর পাওয়া যায়নি। উল্লেখ্য, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণার পর এটি দেশের প্রথম প্রার্থীর বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার ঘটনা।

আকাশজমিন / আরআর 


এ সম্পর্কিত আরো খবর