ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ০১ নভেম্বর ২০২৬,  ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৯২৯ ৪৮ শতাংশ শিক্ষার্থীর মৌলিক জ্ঞান অর্জন হলো না কেন, দায় কার? হাম ও হামের উপসর্গে দেশে মোট মৃত্যু বেড়ে ১২৫৪ প্রধানমন্ত্রীর নজরে টাঙ্গাইলের বাবুপুরের মাঠ: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর যুগান্তকারী ঘোষণা মধ্যপ্রাচ্যজুড়ে ২৬টি মার্কিন সামরিক ঘাঁটি ও স্থাপনা ধ্বংস করেছে ইরান মাদারীপুরে জামায়াত নেতার ঘর-বাড়ি গুঁড়িয়ে দিয়েছে বিক্ষুব্ধ এলাকাবাসী একজন ৫টির বেশি অটোরিকশার মালিক হতে পারবেন না: প্রতিমন্ত্রী শাহে আলম মিরপুরে পুলিশের গাড়িতে আগুন, নেভাতে গিয়ে হামলার শিকার ফায়ার সার্ভিস রাহুল গান্ধীর নেতৃত্বে ইন্ডিয়া জোটের দিল্লি পদযাত্রা, পাল্টা র‍্যালি বিজেপির ৭০০ ই-রিকশার মধ্যে ৫টির বৈধ নিবন্ধন পাবেন গোলাম পরওয়ার: প্রতিমন্ত্রী

হৃদয় থেকে দুর্নীতির ভাবনা মুছে ফেলার আহ্বান এসিএম সভাপতির


  • আপলোড সময় : শনিবার ১৩ ডিসেম্বর, ২০২৫ সময় : ৭:৪৩ পিএম

দুর্নীতিগ্রস্তদের হৃদয় থেকে দুর্নীতির ধারণা মুছে ফেলা প্রয়োজন। সামাজিক আন্দোলন গড়ে না উঠলে সমাজ থেকে দুর্নীতি দূরীকরণের পথ নেই। এই দাবি উঠেছে দেশের অন্যতম সামাজিক আন্দোলন এন্টি করাপশন মুভমেন্ট (এসিএম)-এর সভাপতি এম বদরুল ইসলামের বক্তব্যে।

শনিবার ঢাকার কাকরাইলের আইডিবি ভবনের সোশ্যাল গার্ডেনে ‘দেশের সুনাগরিকের দায়িত্ব ও দুর্নীতি প্রতিরোধ আন্দোলন’ শীর্ষক সেমিনারে ঢাকা বিভাগীয় কমিটির ঘোষণা করা হয়। সভার সভাপতিত্ব করেন এম বদরুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সাবেক অতিরিক্ত সচিব মকবুল হোসেন। প্রধান অতিথির ভাষণে মকবুল হোসেন বলেন, পবিত্র কোরআনে মানুষের সৎ পথে চলার নির্দেশনা রয়েছে। সুতরাং সুশিক্ষার মাধ্যমে মানুষকে নৈতিকভাবে গড়ে তোলা অপরিহার্য।

সেমিনারে এসিএম-এর জাতীয় নির্বাহী কমিটির সদস্য আশরাফ-উল-আলম, জাতীয় বিবাহী কমিটির সাধারণ সম্পাদক ও মিডিয়া ব্যক্তিত্ব সাখাওয়াত হোসেন, যুক্তরাষ্ট্র প্রবাসী মানবাধিকার কর্মী ভিক্টর এলাহী, যশোরের কেশবপুর আসনের এমপি পদপ্রার্থী জেসিনা মুর্শিদ প্রাপ্তি, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আশিকুর রহমান মুগ্ধ, নর্দান বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রাফিয়াত মাহমুদ সিজয়, সালমান মাহমুদ ও ইউসুফ হোসেন প্রমুখ বক্তব্য রাখেন।

বক্তারা বলেন, দুর্নীতির বিরুদ্ধে লড়াই কোনো একক প্রতিষ্ঠান বা আইনের কাজ নয়; এটি প্রতিটি নাগরিকের নৈতিক দায়িত্ব। নাগরিকদের তথ্যভিত্তিক সচেতনতা, গবেষণা ও সক্রিয় সামাজিক সম্পৃক্ততার মাধ্যমে ক্ষমতায়িত করাই এসিএম-এর লক্ষ্য। নাগরিকরাই পরিবর্তনের চালিকাশক্তি, যারা অন্যায়ের বিরুদ্ধে প্রশ্ন তুলবে, জবাবদিহি দাবি করবে এবং রাষ্ট্রকে দায়িত্ব পালনে বাধ্য করবে।


বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী আশিকুর রহমান মুগ্ধ দেশের সব শ্রেণীর পাঠ্যপুস্তকে দুর্নীতির সুফল-কুফল অন্তর্ভুক্ত করার দাবি জানান। আরেক ডিভেটার রাফিয়াদ মাহমুদ সিজয় বলেন, “আমরা তরুণরাই দুর্নীতি মুক্ত বাংলাদেশ গড়তে চাই এবং এসিএমকে প্লাটফর্ম হিসেবে ব্যবহার করব।”

সেমিনারের শেষে সালমান মাহমুদকে সভাপতি ও ইউসুফ হোসেনকে সাধারণ সম্পাদক করে ২১ সদস্যের ঢাকা বিভাগীয় কমিটি ঘোষণা করা হয়। কমিটির অন্যান্য সদস্যরা হলেন: সহ-সভাপতি সোহরাব হোসেন অপু, ড. এনায়েত উল্লাহ সৈয়দ শিপুল, অ্যাডভোকেট আবুল কালাম আজাদ, নাসিমা আক্তার, জাহিদ বাবুল, এস এম রুবাইত উল ফেরদৌস, যুগ্ম সাধারণ সম্পাদক শাহীন বাবু, শহিদুল ইসলাম, আতাউর রহমান অনন্ত, আতিক ডালিম, সাংগঠনিক ও প্রচার গবেষণা বিষয়ক সম্পাদক মৃদুল মিঠু, অর্থ সম্পাদক আহমেদ হোসেন ডিএম, আন্তর্জাতিক ও আইটি বিষয়ক সম্পাদক জুয়েল রহমান, দপ্তর সম্পাদক জামাল শিকদার, নির্বাহী সদস্যরা: ফয়সাল আহমেদ, জেরিনা আক্তার, শহিদুল ইসলাম শুভ, শামীম আহমেদ মামুন, সিয়াম হোসেন ও রাফিয়াত মাহমুদ সিজয়।

আকাশজমিন / আরআর 


এ সম্পর্কিত আরো খবর