ঢাকা, বাংলাদেশ ।
  বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬,  ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৯০ দিন বাড়ল ডাকসুর সময়সীমা, তফসিল ঘোষণাতেই বাতিল হবে কমিটি হামের উপসর্গ নিয়ে আরও ৬ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১৩১৬ ডেঙ্গুতে একদিনে আরও ৮ জনের মৃত্যু, আক্রান্ত ১৫৯৩ ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনার মধ্যেই চীন সফরে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাগচি কিম জং উনের ছেলে সন্তান ঘিরে রহস্য, উত্তরসূরি নিয়ে আন্তর্জাতিক মহলে তর্ক বাংলাদেশের স্বাস্থ্যখাতে চীনের ব্যাপক বিনিয়োগের আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর ডিএসসিসি কার্যালয়ে প্রশাসকের ঝটিকা পরিদর্শন জ্বালানি হামলা বন্ধের প্রস্তাবে ডোনাল্ড ট্রাম্পকে কী বলল মস্কো? পবিত্র মক্কা, জেদ্দা ও তাইফে জরুরি সতর্কতা জারি করল সৌদি আরব ৭ জনের ফাঁসির রায়ে ককটেল বিস্ফোরণ বড় বিষয় নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

নির্বাচনমুখী পরিবেশ ভীতিকর করতেই ষড়যন্ত্র: তথ্য উপদেষ্টা


  • আপলোড সময় : রবিবার ১৪ ডিসেম্বর, ২০২৫ সময় : ৩:৩২ পিএম

তথ্য উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, মানুষকে ভয় দেখাতেই দেশে পরিকল্পিতভাবে এ ধরনের আক্রমণ ও সহিংস ঘটনা ঘটানো হচ্ছে। তিনি বলেন, মানুষ যত নির্বাচনমুখী হচ্ছে, ততই একটি মহল নির্বাচনকে বাধাগ্রস্ত করতে এবং পরিবেশকে ভীতিকর করে তুলতে এসব কাজ করছে।

আজ রবিবার (১৪ ডিসেম্বর) সকালে সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

তথ্য উপদেষ্টা বলেন, সরকার জনগণকে সঙ্গে নিয়ে এই ধরনের হীন, কাপুরুষোচিত ও চক্রান্তমূলক হামলার জবাব দেবে। জনগণের নিরাপত্তা নিশ্চিত করা এবং একটি সুষ্ঠু নির্বাচন আয়োজনের ব্যাপারে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। কোনো ষড়যন্ত্রই জনগণের ভোটাধিকার ও গণতান্ত্রিক অগ্রযাত্রাকে থামাতে পারবে না।

গণমাধ্যমের ভূমিকা প্রসঙ্গে সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, জুলাই গণ-অভ্যুত্থানের সময় গণমাধ্যম কাঙ্ক্ষিত ভূমিকা রাখতে পারেনি। তিনি উল্লেখ করেন, গণমাধ্যম সাধারণত গণতন্ত্রের চর্চায় বলিষ্ঠ ভূমিকা পালন করে এসেছে, কিন্তু ওই সময় সেই ধারাবাহিকতায় ঘাটতি ছিল।

তিনি বলেন, সে সময় সঠিক তথ্য প্রচার হয়নি। কখনো গণমাধ্যম তা করতে পারেনি, আবার কখনো করতে দেওয়া হয়নি। ফলে জনগণ প্রকৃত তথ্য থেকে বঞ্চিত হয়েছে। তথ্য উপদেষ্টা বলেন, ভবিষ্যতে গণমাধ্যমকে আরও শক্তিশালী, স্বাধীন ও গণমুখী হিসেবে দেখতে চান তিনি।

তথ্যের বস্তুনিষ্ঠতা বজায় রাখার ওপর জোর দিয়ে রিজওয়ানা হাসান বলেন, তথ্য যেন খণ্ডিত বা বিকৃতভাবে উপস্থাপন না হয়, সেটি নিশ্চিত করতে হবে। সংবাদ পরিবেশনে দায়িত্বশীলতা ও পেশাদারিত্ব বজায় রাখা অত্যন্ত জরুরি। সঠিক তথ্যই পারে গুজব ও বিভ্রান্তি রোধ করতে।

অজামিনযোগ্য মামলায় জামিন প্রসঙ্গে তিনি বলেন, বিচারক পরিস্থিতি বিবেচনা করে জামিন দিতে পারেন বা কারাগারে পাঠানোর সিদ্ধান্ত নিতে পারেন। এ বিষয়ে দ্বিমুখী চাপ সৃষ্টি করা সঠিক নয়।

তিনি বলেন, একদিকে বলা হয় বিনা বিচারে মানুষকে কারাগারে আটক রাখা হচ্ছে, আবার অন্যদিকে জামিন দিলে সমালোচনা করা হয়। বিচার বিভাগের স্বাধীনতা ও বিচারকের বিবেচনাকে সম্মান জানানো উচিত।

সাগর-রুনি হত্যাকাণ্ডের বিচার প্রসঙ্গে তথ্য উপদেষ্টা বলেন, এই মামলার বিচারে সরকারের দৃঢ় অঙ্গীকার রয়েছে। তবে ঘটনাটি অনেক পুরোনো হওয়ায় তথ্য-প্রমাণ ও আলামত সংগ্রহে জটিলতা তৈরি হয়েছে।

তিনি আশাবাদ ব্যক্ত করেন, সব সীমাবদ্ধতা সত্ত্বেও ন্যায়বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাবে। জনগণের আস্থা রক্ষায় এবং গণতান্ত্রিক ব্যবস্থাকে শক্তিশালী করতে সরকার ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো সমন্বিতভাবে কাজ করছে বলেও জানান তিনি।

আকাশজমিন / আরআর 


এ সম্পর্কিত আরো খবর