ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

রূপগঞ্জে দূর্ধর্ষ সন্ত্রাসী নাজমুল হাসান টিপু গ্রেফতার


  • আপলোড সময় : শনিবার ২০ ডিসেম্বর, ২০২৫ সময় : ৫:২৫ পিএম

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ডাকাতি,  চাঁদাবাজি, ব্লাক মেইল ও বিস্ফোরণসহ একাধিক মামলার আসামি দূর্ধর্ষ সন্ত্রাসী নাজমুল হাসান টিপু ওরফে সুমনকে (৪০) গ্রেফতার করা হয়েছে।গতকাল  ১৯ ডিসেম্বর শুক্রবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে রূপগঞ্জ থানা উপ পরিদর্শক নাজিম উদ্দিনের নেতৃত্বে রূপগঞ্জ থানা পুলিশ সোনারগাঁ উপজেলার বারদী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামী মোঃ নাজমুল হাসান টিপু ওরফে সুমন ঝালকাঠি জেলার ঝালকাঠি সদরের আশিয়ার এলাকার মৃত আক্কাস আলীর ছেলে। গ্রেফতারের বিষয়টি রূপগঞ্জ থানা ওসি সাবজেল হোসেন এক সংবাদ সম্মেলনের মাধ্যমে সাংবাদিকদের জানান। 

‎‎সংবাদ সম্মেলনে ওসি সাবজেল হোসেন বলেন, নাজমুল হাসান টিপু একজন দুর্ধর্ষ সন্ত্রাসী। সে দীর্ঘদিন ধরে  সাংবাদিক ও রাজনীতিবিদসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অপপ্রচার চালিয়ে ব্লাকমেইল করে  মোবাইল ফোনে  অর্থ দাবি করে আসছেন। তার অপপ্রচারে শিকার হওয়া এশিয়ান টেলিভিশনের সিনিয়র সাংবাদিক ও নয়াদিগন্ত পত্রিকার ডেমরা প্রতিনিধি শহিদুল্লাহ গাজীর দায়েরকৃত মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে রূপগঞ্জসহ বিভিন্ন থানায় চুরি, ছিনতাই, ডাকাতি ও চাঁদাবাজির মামলা রয়েছে। সে বিগত দিনে ফ্যাসিস্ট সরকারের সহযোগী হিসেবে কাজ করেছে। গ্রেফতারকৃত আসামী নাজমুল হাসান টিপু ওরফে সুমনকে সাত দিনের রিমান্ড চেয়ে নারায়ণগঞ্জ কোর্টে প্রেরণ করা হয়েছে। 

আকাশজমিন / আরআর 


এ সম্পর্কিত আরো খবর