ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ০১ নভেম্বর ২০২৬,  ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
তাহসিফের সঙ্গে থাকা তরুণী দিশা গ্রেপ্তার শ্রমিকদের সরিয়ে নেওয়া হয়েছে, যান চলাচল স্বাভাবিক: ডিএমপি ১৩ সিটি করপোরেশনে ই-রিকশার নিবন্ধন শুরু সোমবার: মীর শাহে আলম দিল্লিতে আজ ইন্ডিয়া জোটের মেগা সমাবেশ, জমায়েত হতে পারে লাখো মানুষ ট্রাম্পের হুমকির মুখে সেনা কমান্ডারদের বড় নির্দেশ মোজতবা খামেনির তৈরি পোশাকশ্রমিকদের নতুন মজুরি বোর্ড গঠন করল সরকার টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেডে রণক্ষেত্র মিরপুর, চরম উত্তেজনা ধানখেতে মিললো অজ্ঞাতনামা নারী-পুরুষের অর্ধগলিত মরদেহ জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে জার্মানিতে জেন জি’র তীব্র বিক্ষোভ কালিয়াকৈরে মহাসড়ক অবরোধ করে শ্রমিক বিক্ষোভ

দিপু চন্দ্র দাস হত্যাকাণ্ডে গ্রেপ্তার সংখ্যা ১২


  • আপলোড সময় : রবিবার ২১ ডিসেম্বর, ২০২৫ সময় : ২:০২ পিএম

ময়মনসিংহের ভালুকায় ধর্ম অবমাননার অভিযোগে দিপু চন্দ্র দাস (২৮) নামে এক যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় আরও দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার দুপুরে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের কার্যালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন আশিকুর রহমান (২৫) ও কাইয়ুম (২৫)। এ নিয়ে র‍্যাব ও পুলিশের পৃথক অভিযানে এখন পর্যন্ত মোট ১২ জনকে আটক করা হয়েছে। এর মধ্যে তিনজনের বিরুদ্ধে পাঁচ দিনের রিমান্ড আবেদন করা হয়েছে। এই রিমান্ড শুনানি আগামী সোমবার ভালুকা আমলি আদালতে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন জেলার আদালত পরিদর্শক (ওসি) পীরজাদা শেখ মো. মোস্তাছিনুর রহমান।

ঘটনার পটভূমি অনুযায়ী, ১৮ ডিসেম্বর রাতে ভালুকার জামিরদিয়া এলাকার পাইওনিয়ার নিটওয়্যারস বিডি লিমিটেড কারখানায় স্থানীয় জনতা দিপু চন্দ্র দাসকে পিটিয়ে এবং আগুন ধরিয়ে হত্যা করে। নিহতের ছোট ভাই অপু চন্দ্র দাস ১৯ ডিসেম্বর ভালুকা থানায় অজ্ঞাতনামা আসামি করে একটি মামলা দায়ের করেন।

ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আব্দুল্লাহ আল মামুন জানান, অপরাধ করলেও আইন নিজের হাতে নেওয়ার অধিকার কারও নেই। কেন জনতা দিপুকে পুলিশের হাতে না দিয়ে তাদের হাতে তুলে দিয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। ইতোমধ্যে র‍্যাব ও পুলিশের অভিযানে অনেকেই গ্রেপ্তার হয়েছে এবং বাকিদের গ্রেপ্তারের অভিযান চলছে।

নিহতের পরিবার দাবি করেছেন, উৎপাদন বৃদ্ধি নিয়ে বিরোধের জেরে পরিকল্পিতভাবে দিপুকে মিথ্যা অপবাদে হত্যা করা হয়েছে। নিহত দিপু চন্দ্র দাস শিক্ষিত ও ধর্ম সচেতন ছিলেন। পরিবার আরও জানিয়েছে, তিনি কখনও ধর্ম অবমাননার মতো কাজ করতে পারেন না।

দিপু চন্দ্র দাস তারাকান্দা উপজেলার মোকামিয়া কান্দা গ্রামের রবি চন্দ্র দাসের ছেলে। তিনি দুই বছর ধরে পাইওনিয়ার নিটওয়্যারস বিডি লিমিটেডে কাজ করছিলেন। নিহতের বাবা ও বোনের অভিযোগ, পরিকল্পিতভাবে মিথ্যা অপবাদে দিপুকে জনতার হাতে তুলে দিয়ে হত্যা করা হয়েছে।

আকাশজমিন / আরআর 

র‍্যাব ও পুলিশ দুই দফা অভিযান চালিয়ে অপরাধীদের চিহ্নিত ও গ্রেপ্তার করছে। এই হত্যাকাণ্ডের মাধ্যমে স্থানীয় জনসাধারণ ও প্রশাসনের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানান, অপরাধীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


এ সম্পর্কিত আরো খবর