ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ০১ নভেম্বর ২০২৬,  ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
তাহসিফের সঙ্গে থাকা তরুণী দিশা গ্রেপ্তার শ্রমিকদের সরিয়ে নেওয়া হয়েছে, যান চলাচল স্বাভাবিক: ডিএমপি ১৩ সিটি করপোরেশনে ই-রিকশার নিবন্ধন শুরু সোমবার: মীর শাহে আলম দিল্লিতে আজ ইন্ডিয়া জোটের মেগা সমাবেশ, জমায়েত হতে পারে লাখো মানুষ ট্রাম্পের হুমকির মুখে সেনা কমান্ডারদের বড় নির্দেশ মোজতবা খামেনির তৈরি পোশাকশ্রমিকদের নতুন মজুরি বোর্ড গঠন করল সরকার টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেডে রণক্ষেত্র মিরপুর, চরম উত্তেজনা ধানখেতে মিললো অজ্ঞাতনামা নারী-পুরুষের অর্ধগলিত মরদেহ জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে জার্মানিতে জেন জি’র তীব্র বিক্ষোভ কালিয়াকৈরে মহাসড়ক অবরোধ করে শ্রমিক বিক্ষোভ

আজহারুল উলুম ইসলামী একাডেমির বার্ষিক অভিভাবক সমাবেশ


  • আপলোড সময় : রবিবার ২১ ডিসেম্বর, ২০২৫ সময় : ৫:৫৩ পিএম

বোরহানউদ্দিন(ভোলা) প্রতিনিধি:

ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলার টগবী ইউনিয়নের ০৬ নং ওয়ার্ডে অবস্থিত আজহার উদ্দিন চৌধুরীর বাড়ির মসজিদ সংলগ্ন আজহারুল উলুম ইসলামী একাডেমির উদ্যোগে বার্ষিক অভিভাবক সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ‎২০ ডিসেম্বর শনিবার মাদ্রাসা সংলগ্ন আজহার উদ্দিন জামে মসজিদ মাঠে আয়োজিত এই অনুষ্ঠানে এলাকার শিক্ষার্থী, অভিভাবক ও গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

‎অনুষ্ঠানটি পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয়। পরে শিক্ষার্থীদের পরিবেশনায় ইসলামি সংগীত, কবিতা আবৃত্তি, আজান ও জুমার খুতবা উপস্থাপন করা হয়। এছাড়াও অভিনয়ের মাধ্যমে দুই রাকাআত নামাজের মাসআলা তুলে ধরা হয়। শিক্ষার্থীদের ইংরেজি ক্লাসের প্রেজেন্টেশন, ভূগোল ও পৃথিবীর সৃষ্টির ইতিহাস বিজ্ঞান ও কুরআনের আলোকে আলোচনা এবং কোমলমতি শিক্ষার্থীদের একক অভিনয়সহ নানা মনোমুগ্ধকর আয়োজন উপস্থিত দর্শকদের দৃষ্টি কাড়ে।

‎অনুষ্ঠানের শেষ পর্বে আমন্ত্রিত অতিথিবৃন্দ মূল্যবান বক্তব্য প্রদান করেন। পরে অভিভাবকদের সঙ্গে মতবিনিময় এবং শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান মোস্তাকের রহমান খোকন চৌধুরী, সভাপতি শফিউল্লাহ চৌধুরী, প্রধান শিক্ষক আবু মোহাম্মদ আব্দুল্লাহসহ অন্যান্য সহকারী শিক্ষক, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

 ‎এছাড়াও উপস্থিত ছিলেন হাফেজ মোঃ অজিউল্লাহ (প্রতিষ্ঠাতা পরিচালক, মাদ্রাসা দারুল হাদীছ আস-সালাফিয়্যাহ), শায়েখ আব্দুল আলিম, হাফেজ ইব্রাহীম সালাফি (লালমোহন) এবং এএসটি আক্তার হোসেন সাকিল, সাধারণ সম্পাদক, বোরহানউদ্দিন রিপোর্টার্স ক্লাব।

আকাশজমিন / আরআর

 


এ সম্পর্কিত আরো খবর