ঢাকা, বাংলাদেশ ।
  বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬,  ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সিরাজগঞ্জে বেপরোয়া গরু চোরচক্র, আতঙ্কে কৃষক-খামারিরা আজ কমতে পারে তাপমাত্রা, স্বস্তির বৃষ্টির পূর্বাভাস দুপুর ১২টায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে আজ বিশেষ সংবাদ সম্মেলন রাশিয়ার হুমকিতে ফ্রান্সের পারমাণবিক ছাতায় ফিনল্যান্ড জাপানে শতবর্ষী প্রবীণের সংখ্যা ১ লাখ ৭ হাজার, ৮৮ শতাংশই নারী মোহাম্মদপুরে মধ্যরাতে পার্কিং করা বাসে আগুন নন্দিগ্রাম-রেজিনগরের উপনির্বাচন মুসলিমদের জন্য পরীক্ষা: শুভেন্দু অধিকারী মিয়ানমার জান্তাকে তথ্য সরবরাহের অভিযোগে তদন্তের মুখে টেলিনর ইস্ট-ওয়েস্ট পাইপলাইনে ড্রোন হামলা: স্তব্ধ সৌদির বিশ্বব্যাপী তেল রপ্তানি থানচির বলিপাড়ায় আগুনে ১৩ দোকান ভস্মীভূত

নাশকতামূলক কর্মকাণ্ডে রাজনৈতিক সম্পৃক্ততা পাওয়া যায়নি: ইসি


  • আপলোড সময় : রবিবার ২১ ডিসেম্বর, ২০২৫ সময় : ৮:৩৫ পিএম

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির মৃত্যুর পর গতকালের নাশকতামূলক কর্মকাণ্ডের সঙ্গে মূলধারার কোনো রাজনৈতিক দলের সম্পৃক্ততা পাওয়া যায়নি বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ (অব.)।

রোববার (২১ ডিসেম্বর) নির্বাচন ভবনে অনুষ্ঠিত আইনশৃঙ্খলা পরিস্থিতি, যৌথ বাহিনীর কার্যক্রম এবং আচরণবিধি প্রতিপালন সংক্রান্ত এক বৈঠকে এ তথ্য জানান তিনি। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে দুপুর আড়াইটায় শুরু হওয়া এই বৈঠকে সেনা, নৌ ও বিমান বাহিনী প্রধানদের সঙ্গে পূর্বে বেলা ১২টায় পৃথক বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে আইনশৃঙ্খলা বাহিনী নির্বাচনী পরিবেশ সুরক্ষায় সর্বোচ্চ সতর্কতার সঙ্গে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করে। নির্বাচনের শান্তিপূর্ণ ও সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে সরকারের পাশাপাশি বিভিন্ন স্টেকহোল্ডারদের সহযোগিতার ওপর গুরুত্বারোপ করা হয়। ইসি সানাউল্লাহ বলেন, ‘আমরা এখন পর্যন্ত নাশকতামূলক কর্মকাণ্ডে কোনো রাজনৈতিক দলের সরাসরি সম্পৃক্ততার প্রমাণ পাইনি। তবে পরিস্থিতি মনিটরিং অব্যাহত রয়েছে।’

ওসমান হাদির হত্যাকাণ্ডকে কেন্দ্র করে সাম্প্রতিক ঘটনাগুলোকে রাজনৈতিক হত্যাকাণ্ড বলেও উল্লেখ করেন তিনি। তিনি বলেন, ‘এই ধরনের ঘটনা দেশের নির্বাচনী পরিবেশে নেতিবাচক প্রভাব ফেলে। তাই আইনশৃঙ্খলা বাহিনী ও গোয়েন্দা সংস্থাগুলোকে সম্পূর্ণ সতর্ক থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।’

নির্বাচন কমিশন আশা প্রকাশ করে দ্রুত সময়ে নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে এবং জনগণের ভোটাধিকার যথাযথভাবে রক্ষা পাবে। বৈঠকে দেশের বিভিন্ন স্থানে নিরাপত্তা পরিস্থিতি ও বাহিনী সদস্যদের প্রস্তুতি সংক্রান্ত বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। আইনশৃঙ্খলা বাহিনীকে নির্বাচনী পরিবেশকে সম্পূর্ণ নিরাপদ রাখার নির্দেশনা দেওয়া হয়।

আকাশজমিন / আরআর 


এ সম্পর্কিত আরো খবর