ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: মীর শাহে আলম দুপুরের মধ্যেই বিদ্যুৎ পাচ্ছে বাংলাদেশ: কমবে লোডশেডিং এমপিও শিক্ষকদের নির্বাচন ভাগ্য নির্ধারণ করবে ইসি: মীর শাহে আলম সরকারি কেনাকাটায় পুকুরচুরি ঠেকাতে আসছে অভিন্ন একক দরতালিকা সাগর-রুনি হত্যার বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লিখিত অভিযোগ তারুণ্য না অভিজ্ঞতা: ছাত্রদলের নতুন নেতৃত্ব চয়নে জটিল হিসাব-নিকাশ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ হাইকোর্টে ইন্দোনেশিয়ায় ২৪০ যাত্রী নিয়ে জাহাজ নিখোঁজ ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, আটক ২

অবস্থা আশঙ্কাজনক

খুলনায় এনসিপি নেতাকে প্রকাশ্যে গুলি


  • আপলোড সময় : সোমবার ২২ ডিসেম্বর, ২০২৫ সময় : ৩:১৪ পিএম

খুলনায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শ্রমিক সংগঠন ‘শ্রমিক শক্তি’র বিভাগীয় কমিটির আহ্বায়ক মোতালেব শিকদারকে প্রকাশ্যে গুলি করেছে দুর্বৃত্তরা। সোমবার (২২ ডিসেম্বর) দুপুর পৌনে ১২টার দিকে নগরীর সোনাডাঙ্গা এলাকার সার্জিক্যাল ক্লিনিক সংলগ্ন স্থানে এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তার অবস্থা আশঙ্কাজনক বলে জানান।

ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন সোনাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম। এছাড়া এনসিপির যুগ্ম মুখ্য সংগঠক ডা. মাহমুদা মিতু সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট দিয়ে গুলিবিদ্ধ হওয়ার বিষয়টি জানান।

আহত মোতালেব শিকদার সোনাডাঙ্গা শেখপাড়া পল্লী মঙ্গল স্কুল এলাকার বাসিন্দা এবং মৃত মোসলেম শিকদারের ছেলে। প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, দুপুরের দিকে তিনি সোনাডাঙ্গা এলাকার একটি ক্লিনিকের সামনে অবস্থান করছিলেন। এ সময় অজ্ঞাতনামা দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি ছুড়ে দ্রুত পালিয়ে যায়। গুলির শব্দে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

ঘটনার পরপরই স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। হাসপাতাল সূত্রে জানা গেছে, তার শরীরের একাধিক স্থানে গুলির আঘাত রয়েছে এবং তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।

এনসিপির খুলনা জেলা ও মহানগরের সংগঠক সাজিদুল ইসলাম বাপ্পি বলেন, সোনাডাঙ্গা এলাকায় মোতালেব শিকদার গুলিবিদ্ধ হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানেই তিনি চিকিৎসাধীন রয়েছেন। তবে তার অবস্থা আশঙ্কাজনক।

তিনি এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে বলেন, খুলনা এখন সন্ত্রাসীদের অভয়ারণ্যে পরিণত হয়েছে। বিগত দিনে নগরীতে একের পর এক গোলাগুলির ঘটনা ঘটছে, নদীতে লাশ মিলছে। প্রশাসনের নীরবতা ও নিষ্ক্রিয়তা সাধারণ মানুষের জীবনকে চরম ঝুঁকির মধ্যে ফেলেছে।

সাজিদুল ইসলাম বাপ্পি আরও অভিযোগ করেন, খুলনা কিশোর গ্যাং ও সন্ত্রাসীদের নগরে পরিণত হয়েছে। পুলিশ কিছু সন্ত্রাসীকে আটক করলেও তারা খুব সহজেই জামিনে বেরিয়ে আবারও অপরাধে জড়িয়ে পড়ছে। তার দাবি, এসব সন্ত্রাসী গ্রুপ শেখ বাড়ি ও আওয়ামী নেতাদের আশীর্বাদপুষ্ট। নিষিদ্ধ সংগঠন আওয়ামী নেতাদের মদদেই খুলনাকে অস্থিতিশীল করার অপচেষ্টা চলছে। তিনি বলেন, জুলাইযোদ্ধারা বেঁচে থাকার স্বাধীনতা চায়। রাজনৈতিক মতাদর্শের কারণে প্রকাশ্যে গুলি করে হত্যা ও হত্যাচেষ্টা গণতন্ত্র ও নাগরিক নিরাপত্তার জন্য ভয়াবহ হুমকি।

এ বিষয়ে সোনাডাঙ্গা থানার ওসি রফিকুল ইসলাম জানান, সোনাডাঙ্গা সার্জিক্যাল ক্লিনিকের আশপাশে মোতালেব শিকদার গুলিবিদ্ধ হয়েছেন। তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং হামলাকারীদের শনাক্তে তদন্ত চলছে। তদন্তের অগ্রগতি অনুযায়ী পরবর্তীতে বিস্তারিত জানানো সম্ভব হবে।

আকাশজমিন / আরআর 


এ সম্পর্কিত আরো খবর