ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: মীর শাহে আলম দুপুরের মধ্যেই বিদ্যুৎ পাচ্ছে বাংলাদেশ: কমবে লোডশেডিং এমপিও শিক্ষকদের নির্বাচন ভাগ্য নির্ধারণ করবে ইসি: মীর শাহে আলম সরকারি কেনাকাটায় পুকুরচুরি ঠেকাতে আসছে অভিন্ন একক দরতালিকা সাগর-রুনি হত্যার বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লিখিত অভিযোগ তারুণ্য না অভিজ্ঞতা: ছাত্রদলের নতুন নেতৃত্ব চয়নে জটিল হিসাব-নিকাশ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ হাইকোর্টে ইন্দোনেশিয়ায় ২৪০ যাত্রী নিয়ে জাহাজ নিখোঁজ ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, আটক ২

কাশিমপুরে আবাসিক হোটেল থেকে নারীসহ ৪২জন গ্রেফতার


কাশিমপুরে আবাসিক হোটেল থেকে নারীসহ ৪২জন গ্রেফতার

  • আপলোড সময় : মঙ্গলবার ২৩ ডিসেম্বর, ২০২৫ সময় : ৩:৪০ পিএম

গাজীপুর প্রতিনিধি 

গাজীপুরের কাশিমপুর মেট্রো থানাধীন জিরানী বাজার এলাকার ড্রিমল্যান্ড আবাসিক হোটেল থেকে অনৈতিক কাজের অভিযোগে সোমবার রাতে অভিযান চালিয়ে ২৩জন পুরুষ ও ১৯ নারী যৌনকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। পরে গ্রেফতারকৃতদের মঙ্গলবার দুপুরে আদালতের মাধ্যমে গাজীপুর জেল হাজতে পাঠানো হয়।

পুলিশ স্থানীয় সূত্র জানায়, সোমবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে জিরানি বাজার এলাকার ড্রিমল্যান্ড গেস্ট হাউজ নামে একটি আবাসিক হেটেলে অভিযান চালায় কাশিমপুর থানা পুলিশ। এসময় ওই হোটেল থেকে অনৈতিক কাজে জড়িত সন্দেহে ২৩জন পুরুষ ও ১৯জন নারীকে গ্রেফতার করা হয়। এর আগে ওই আবাসিক হোটেলে আরো তিনবার অভিযান চালায় পুলিশ।

স্থানীয়দের অভিযোগ এসব অনৈতিক কাজের পাশাপাশি মাদকের অভয়আশ্রম হিসেবে গড়ে উঠছে। এ বিষয়ে কাশিমপুর থানার অফিসার ইনচার্জ ( ওসি) মোল্লা খালিদ হাসান জানায়, আবাসিক হোটেলে অভিযান চালিয়ে অনৈতিক কাজে লিপ্ত থাকার অভিযোগে নারীসহ ৪২জনকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

আকাশজমিন / আরআর 


এ সম্পর্কিত আরো খবর