ঢাকা, বাংলাদেশ ।
  বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬,  ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৯০ দিন বাড়ল ডাকসুর সময়সীমা, তফসিল ঘোষণাতেই বাতিল হবে কমিটি হামের উপসর্গ নিয়ে আরও ৬ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১৩১৬ ডেঙ্গুতে একদিনে আরও ৮ জনের মৃত্যু, আক্রান্ত ১৫৯৩ ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনার মধ্যেই চীন সফরে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাগচি কিম জং উনের ছেলে সন্তান ঘিরে রহস্য, উত্তরসূরি নিয়ে আন্তর্জাতিক মহলে তর্ক বাংলাদেশের স্বাস্থ্যখাতে চীনের ব্যাপক বিনিয়োগের আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর ডিএসসিসি কার্যালয়ে প্রশাসকের ঝটিকা পরিদর্শন জ্বালানি হামলা বন্ধের প্রস্তাবে ডোনাল্ড ট্রাম্পকে কী বলল মস্কো? পবিত্র মক্কা, জেদ্দা ও তাইফে জরুরি সতর্কতা জারি করল সৌদি আরব ৭ জনের ফাঁসির রায়ে ককটেল বিস্ফোরণ বড় বিষয় নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রথম আলো-ডেইলি স্টার হামলা: জাতিসংঘের তীব্র নিন্দা


  • আপলোড সময় : মঙ্গলবার ২৩ ডিসেম্বর, ২০২৫ সময় : ৯:১৮ পিএম

জাতিসংঘের মতামত ও মতপ্রকাশের স্বাধীনতাবিষয়ক স্পেশাল র‍্যাপোর্টিয়ার আইরিন খান প্রথম আলো ও ডেইলি স্টার কার্যালয় এবং ছায়ানট ভবনে হওয়া সহিংস হামলার তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন। মঙ্গলবার জাতিসংঘ মানবাধিকার হাইকমিশনারের দপ্তরের ওয়েবসাইটে প্রকাশিত সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি ঘটনাগুলোর দ্রুত ও কার্যকর তদন্ত এবং জড়িতদের শাস্তির দাবি জানান।

২০২৪ সালের জুলাই মাসে অভ্যুত্থানের তরুণ নেতা শরিফ ওসমান বিন হাদির গুলিতে নিহত হওয়ার পর দেশজুড়ে বিক্ষোভ শুরু হলে প্রথম আলো, ডেইলি স্টার এবং ছায়ানট সংস্কৃতি ভবনে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনা ঘটে। এছাড়া নিউ এজ পত্রিকার সম্পাদক নূরুল কবীরের ওপরও হামলা চালানো হয়। আইরিন খান বলেন, ‘এই হামলাগুলো বিচারহীনতার ফলাফল, যা অন্তর্বর্তী সরকারের ব্যর্থতার প্রতিফলন।’

তিনি আরও বলেন, ‘গত এক বছরে বাংলাদেশে মতপ্রকাশের স্বাধীনতা বিভিন্ন রকম চাপের মুখে পড়েছে। বিশেষ করে স্বাধীন সংবাদমাধ্যমের ওপর রাষ্ট্র ও অরাজনৈতিক গোষ্ঠীর উভয় চাপ বেড়েছে।’ ২০২৪ সালের ৫ আগস্ট থেকে শতাধিক সাংবাদিককে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। অনেকেই দীর্ঘ সময় নিপীড়নমুলক অবস্থায় রাখা হয়েছে, এবং কিছু সাংবাদিক হত্যা হয়, যার সর্বশেষ ঘটনাটি গত সপ্তাহে ঘটে।

জাতিসংঘের এই বিশেষজ্ঞ সরকারের প্রতি দ্রুত, স্বচ্ছ ও নিরপেক্ষ তদন্তের আহ্বান জানিয়ে বলেন, ‘সাংবাদিক, মানবাধিকারকর্মী, সুশীল সমাজ, রাজনৈতিক প্রার্থী, নারী ও সংখ্যালঘুদের মৌলিক অধিকার রক্ষায় কার্যকর সুরক্ষা ব্যবস্থা নিতে হবে। এদের কোনো ধরনের প্রতিহিংসার শিকার হওয়া চলবে না।’

আইরিন খান সতর্ক করে বলেন, ‘বিদ্বেষমূলক বক্তব্য ও অপপ্রচার যখন সুশীল সমাজের নেতাদের নিরাপত্তা বিপন্ন করে, তখন সহিংসতার আশঙ্কা বেড়ে যায়।’ নির্বাচনের আগে এই পরিস্থিতি গণতন্ত্রের জন্য মারাত্মক ঝুঁকি বহন করে। তিনি সরকারের কাছে মতপ্রকাশের স্বাধীনতা ও শান্তিপূর্ণ সমাবেশের অধিকার রক্ষার জন্য দ্রুত পদক্ষেপের আহ্বান জানান।

জাতিসংঘের এই স্পেশাল র‍্যাপোর্টিয়ার বাংলাদেশে অন্তর্বর্তী সরকারের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন।

ঢাকা টুডে / আরজে 


এ সম্পর্কিত আরো খবর