ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ব্রিকসে বিশ্বনেতাদের দেওয়া হলো নিরামিষ খাবার: বিজেপি-কংগ্রেস তুমুল বিতর্ক সারাদেশে ঘরে ঘরে জ্বর: ডেঙ্গু ও হামের সঙ্গে বাড়ছে টাইফয়েড ইউক্রেন যুদ্ধ বন্ধ হলেই কি থামবে মধ্যপ্রাচ্যের ইরান যুদ্ধ? ‘ট্রফি চোর’ অপবাদ মাথায় নিয়ে শান্ত মেজাজে মাঠ ছাড়লেন নাকভি ২৩ বছরের খরা কাটল না আমেরিকার, ইউএস ওপেনের ট্রফি জভেরেভের হাতে পুরুষদের পর মেয়েরাও বর্জন করল নাকভিকে, দুবাইতে আবারও ট্রফি নাটক রাজধানীর বেসরকারি হাসপাতালে শিশু মৃত্যুর পর তুলকালাম বিশ্বের দূষিত বায়ুর তালিকায় শীর্ষে সিঙ্গাপুর সিটি,ঢাকা ষষ্ঠ আসিফ মাহমুদের আমলের সব নিয়োগ ও পদোন্নতির নথি এখন দুদকে পঞ্চগড়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ: আহত ১৫, ২ ঘণ্টা মহাসড়ক অবরুদ্ধ

তাড়াশে গভীর রাতে শীতার্ত মানুষের দোরগোড়ায় কম্বল নিয়ে ইউএনও


  • আপলোড সময় : বুধবার ২৪ ডিসেম্বর, ২০২৫ সময় : ৫:১৪ পিএম

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলাসহ বৃহত্তর চলনবিল অঞ্চলে উত্তরের কনকনে ঠান্ডা বাতাস ও ঘন কুয়াশায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। দিনের পর দিন সূর্যের দেখা মিলছে না। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, আগামী কয়েক দিন এই শীতল পরিস্থিতি অব্যাহত থাকতে পারে। তীব্র শীতের মধ্যে শীতার্ত ও অসহায় মানুষের দুর্ভোগ লাঘবে ব্যতিক্রমী মানবিক উদ্যোগ নিয়েছেন তাড়াশ উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুসরাত জাহান।

বুধবার (২৩ ডিসেম্বর) গভীর রাতে ইউএনও নুসরাত জাহান তাড়াশ উপজেলার বিভিন্ন এলাকার হতদরিদ্র ও শীতার্ত মানুষের দোরগোড়ায় গিয়ে নিজ হাতে কম্বল পৌঁছে দেন। গভীর রাতেও প্রশাসনের শীর্ষ কর্মকর্তাকে মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে কম্বল বিতরণ করতে দেখে এলাকাজুড়ে ব্যাপক প্রশংসা ও ইতিবাচক প্রতিক্রিয়া দেখা গেছে।

শীতের তীব্রতা উপেক্ষা করে প্রশাসনের এই উদ্যোগে উপকৃত হয়েছেন অনেক অসহায় মানুষ, যারা শীতের কারণে ঘর থেকে বের হতে পারছিলেন না। ঘরে বসেই কম্বল পেয়ে তারা স্বস্তি প্রকাশ করেন।

কম্বল বিতরণকালে ইউএনও নুসরাত জাহান বলেন, “প্রচণ্ড শীতে কেউ যেন কষ্ট না পায়, সে লক্ষ্যেই গভীর রাতে ঘরে ঘরে গিয়ে কম্বল বিতরণ করা হয়েছে। শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব।”

স্থানীয়রা জানান, গভীর রাতে প্রশাসনের এমন মানবিক উদ্যোগে তারা কৃতজ্ঞ ও আনন্দিত। জনপ্রতিনিধি ও স্থানীয় সচেতন মহলের মতে, মাঠপর্যায়ে প্রশাসনের এ ধরনের উপস্থিতি সাধারণ মানুষের আস্থা ও ভরসা আরও বাড়িয়ে দেয়।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, শীতের তীব্রতা আরও বাড়লে এই ধরনের মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত রাখা হবে। শীতার্ত মানুষের দুর্ভোগ লাঘবে সরকারিভাবে সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে বলেও জানানো হয়।

আকাশজমিন / আরআর 


এ সম্পর্কিত আরো খবর