ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান

কাদামাখা পথে স্কুলে যাওয়া, নিশিন্দায় থমকে যাচ্ছে শিশুদের স্বপ্ন


  • আপলোড সময় : বুধবার ২৪ ডিসেম্বর, ২০২৫ সময় : ৫:৩৫ পিএম

সাজ্জাদুল আলম খান, ভালুকা (ময়মনসিংহ) 


ময়মনসিংহের ভালুকা উপজেলার ভরাডোবা ইউনিয়নের নিশিন্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য প্রতিদিন স্কুলে যাওয়া হয়ে উঠেছে এক কষ্টকর যাত্রা। বিদ্যালয়ের সামনে একমাত্র রাস্তা কেটে ফেলা ও তার ওপর কাদা-মাটি ছড়িয়ে রাখায় শিশুরা প্রতিদিন ভয় আর অসুবিধার মধ্য দিয়ে স্কুলে যেতে হচ্ছে।

স্কুলের সামনে ভাঙা ও পিচ্ছিল রাস্তা, বৃষ্টিতে জমে থাকা কাদা-কালো জল হাঁটতে গিয়ে শিশুদের পা পিছলে পড়ে যাওয়া, স্কুল ড্রেস ভিজে যাওয়া এমনকি অনেক শিক্ষার্থী মাঝপথেই ফিরে আসতে বাধ্য হচ্ছে। স্থানীয় এক অভিভাবক জানান, “বাচ্চাদের স্কুলে পাঠাতে ভয় লাগে, কারো পা পিছলে গেলে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।” শিক্ষকরা জানান, এই রাস্তার কারণে নিয়মিত উপস্থিতি কমে যাচ্ছে, যা পড়াশোনার ওপর নেতিবাচক প্রভাব ফেলছে।

স্থানীয়রা অভিযোগ করেন, পরিকল্পিতভাবে রাস্তা কেটে চলাচলের অনুপযোগী করে রাখা হয়েছে। বারবার সড়ক মেরামতের দাবি জানানো হলেও কোনো স্থায়ী সমাধান হয়নি। বৃষ্টি হলে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে, যার ফলে শিক্ষার্থীরা বাধ্য হয় স্কুলে আসা থেকে বিরত থাকতে।

এলাকাবাসী মনে করছেন, এই সমস্যার পেছনে এলাকার প্রভাবশালী কিছু মহল জড়িত রয়েছে। তারা রাস্তাটির অবস্থা ঠিক না করে দীর্ঘদিন অবহেলা করছেন, যা শিশুরা প্রতিদিন ভোগ করছে।

সংবাদকর্মীরা ঘটনাস্থল পরিদর্শন করলে দ্রুতই মাটি সরিয়ে সাময়িক সংস্কারের কাজ শুরু হয়। তবে স্থানীয়রা এটিকে কেবল লোক দেখানো উদ্যোগ হিসেবে দেখছেন এবং দাবী করছেন স্থায়ী মেরামতের ব্যবস্থা নিতে হবে।

অবশেষে এলাকাবাসী শিশুর নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে দ্রুত এবং স্থায়ীভাবে রাস্তা সংস্কার ও দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছেন।

আকাশজমিন / আরআর 


এ সম্পর্কিত আরো খবর