ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অঙ্গ পাচার চক্রের হাত থেকে ফিরল লোহাগাড়ার রায়হান ডিএমপির ৩ সহকারী পুলিশ কমিশনারকে নতুন পদে বদলি মধ্যপ্রাচ্যে উত্তাপ: বিশ্ববাজারে তেলের দাম ছাড়াল ১০৭ ডলার হরমুজে নতুন নৌপথ: ওমানের আঞ্চলিক বৈঠক স্থগিত দেশে ফিরে ইতালিতে হামলার বিরুদ্ধে মুখ খুললেন অভিনেত্রী বাঁধন ব্রিকসে বিশ্বনেতাদের দেওয়া হলো নিরামিষ খাবার: বিজেপি-কংগ্রেস তুমুল বিতর্ক সারাদেশে ঘরে ঘরে জ্বর: ডেঙ্গু ও হামের সঙ্গে বাড়ছে টাইফয়েড ইউক্রেন যুদ্ধ বন্ধ হলেই কি থামবে মধ্যপ্রাচ্যের ইরান যুদ্ধ? ‘ট্রফি চোর’ অপবাদ মাথায় নিয়ে শান্ত মেজাজে মাঠ ছাড়লেন নাকভি ২৩ বছরের খরা কাটল না আমেরিকার, ইউএস ওপেনের ট্রফি জভেরেভের হাতে

তালায় বিষ মিশিয়ে ঘুঘু ও কবুতর হত্যার ঘটনায় বন বিভাগের জিডি


  • আপলোড সময় : বুধবার ২৪ ডিসেম্বর, ২০২৫ সময় : ৫:৫৭ পিএম

সাতক্ষীরার তালা উপজেলায় সরিষার ক্ষেতে বিষ মিশিয়ে বীজ ছিটিয়ে ঘুঘু ও কবুতর হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় খুলনা বন বিভাগ অভিযুক্তদের বিরুদ্ধে তালা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছে।

বন বিভাগ সূত্রে জানা গেছে, সরিষার ক্ষেতের বীজে বিষ মিশিয়ে ছিটানোর কারণে সেখানে থাকা ঘুঘু ও কবুতর পাখির দল বিষক্রিয়ায় মারা যায়। বিষয়টি জানার পর খুলনা বন বিভাগের কর্মকর্তারা দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেন। প্রাথমিক তদন্তে বন্যপ্রাণি সংরক্ষণ ও নিরাপত্তা আইন লঙ্ঘনের প্রমাণ পাওয়া গেছে।

খুলনা বন বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তা জানান, বন্যপ্রাণি (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন, ২০১২-এর ৩৮ ধারায় বন্যপ্রাণি হত্যা, শিকার বা ক্ষতিসাধন শাস্তিযোগ্য অপরাধ হিসেবে বিবেচিত। এই মামলায় দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানিয়েছেন, বন বিভাগের দায়েরকৃত জিডিটি গ্রহণ করা হয়েছে। প্রাথমিক তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

স্থানীয় পরিবেশবাদী ও এলাকাবাসীর মধ্যে এই ঘটনায় উদ্বেগ ছড়িয়ে পড়েছে। তারা বন্যপ্রাণি সুরক্ষায় কঠোর আইন প্রয়োগ এবং অভিযুক্তদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। প্রকৃতির অমুল্য এই উপহার রক্ষায় সবাইকে একযোগে কাজ করার আহ্বানও জানিয়েছে স্থানীয়রা।

আকাশজমিন / আরআর 


এ সম্পর্কিত আরো খবর