ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অল্পের জন্য বাঁচলেন আন্তর্জাতিক নেতারা ৩৬ ঘণ্টা পর নিহত বাংলাদেশি যুবকের মরদেহ ফেরত দিলো বিএসএফ শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জমি নিয়ে বিরোধ

কৃষকের ধান কেটে নেওয়ার ঘটনায় উত্তেজনা


  • আপলোড সময় : বুধবার ২৪ ডিসেম্বর, ২০২৫ সময় : ৬:০৭ পিএম

আমতলী (বরগুনা) প্রতিনিধিঃ

আমতলী উপজেলার পশ্চিম সোনাখালী গ্রামে কৃষক আব্দুল মান্নান আকনের জমির ধান মনিরুল আকনের নেতৃত্বে স্থানীয় কিছু ভুমি দস্যুরা কেটে লুট করার অভিযোগ পাওয়া গেছে। জমির মালিক আব্দুল মান্নান আকন এ ঘটনায় তার ক্ষোভ ব্যক্ত করেছেন।

জানা গেছে, ২০১৬ সালে আব্দুল মান্নান আকন পশ্চিম সোনাখালী গ্রামের রাহিমা বেগম থেকে ২৩ নং সোনাখালী মৌজার ৩০১ খতিয়ানে অবস্থিত ২৬ শতাংশ জমি ক্রয় করেন। তিনি গত ৯ বছর ধরে ওই জমিটি ভোগদখল করে আসছেন। বুধবার (২৪ ডিসেম্বর) সকালে মনিরুল আকনের নেতৃত্বে শাহিনুর বেগম ও তার লোকজন ওই জমির ধান কেটে লুট করে নেয়।

জমির মালিক আব্দুল মান্নান আকন জানান, তিনি যখন তাদের বাধা দেন, তখন তারা তাকে লাঞ্ছিত করেছে। তিনি দ্রুত আইনি ব্যবস্থা নেওয়ার কথা বলেছেন।

অপরদিকে, মনিরুল আকন ধান লুটের অভিযোগ অস্বীকার করে বলেন, “শাহিনুর তার নিজের জমির ধান আমি বা আমার লোকজন কেটে নেইনি। আমার এখানে কোনো হাত নেই।”

গাজীপুর পুলিশ ফাড়ির ইনচার্জ এসআই হানিফ মিয়া বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। তিনি জানান, কিছু ধান কেটে নেওয়ার ঘটনা ঘটেছে এবং উভয় পক্ষকে ডেকে তাদের বক্তব্য নেওয়া হয়েছে। তদন্ত শেষে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।

স্থানীয়রা এই ঘটনার কারণে উদ্বিগ্ন। তারা বলেন, জমি নিয়ে বিরোধের কারণে এ ধরনের ঘটনা এলাকায় উত্তেজনার সৃষ্টি করতে পারে। তাই দ্রুত আইনশৃঙ্খলা বাহিনী ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে ন্যায্য ও দ্রুত সমাধানের প্রত্যাশা করছেন। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের মাধ্যমে নিরপরাধ কৃষকের অধিকার রক্ষা ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করার দাবি স্থানীয় জনগণের।

আকাশজমিন / আরআর 


এ সম্পর্কিত আরো খবর