ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অঙ্গ পাচার চক্রের হাত থেকে ফিরল লোহাগাড়ার রায়হান ডিএমপির ৩ সহকারী পুলিশ কমিশনারকে নতুন পদে বদলি মধ্যপ্রাচ্যে উত্তাপ: বিশ্ববাজারে তেলের দাম ছাড়াল ১০৭ ডলার হরমুজে নতুন নৌপথ: ওমানের আঞ্চলিক বৈঠক স্থগিত দেশে ফিরে ইতালিতে হামলার বিরুদ্ধে মুখ খুললেন অভিনেত্রী বাঁধন ব্রিকসে বিশ্বনেতাদের দেওয়া হলো নিরামিষ খাবার: বিজেপি-কংগ্রেস তুমুল বিতর্ক সারাদেশে ঘরে ঘরে জ্বর: ডেঙ্গু ও হামের সঙ্গে বাড়ছে টাইফয়েড ইউক্রেন যুদ্ধ বন্ধ হলেই কি থামবে মধ্যপ্রাচ্যের ইরান যুদ্ধ? ‘ট্রফি চোর’ অপবাদ মাথায় নিয়ে শান্ত মেজাজে মাঠ ছাড়লেন নাকভি ২৩ বছরের খরা কাটল না আমেরিকার, ইউএস ওপেনের ট্রফি জভেরেভের হাতে

নেত্রকোনায় জমি নিয়ে বিরোধে সংঘর্ষ, আহত ২৫


  • আপলোড সময় : শনিবার ২৭ ডিসেম্বর, ২০২৫ সময় : ৫:৩৯ পিএম

নেত্রকোনা প্রতিনিধি 

নেত্রকোনার মদন উপজেলার ধনপুর গ্রামে জমিসংক্রান্ত বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে নারীসহ অন্তত ২৫ জন আহত হয়েছেন। শনিবার (২৭ ডিসেম্বর) দুপুরে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের মধ্যে ১৭ জনকে মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং গুরুতর আহত পাঁচজনকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ধনপুর গ্রামের মতিউর রহমান ও তাইজুল ইসলামের মধ্যে দীর্ঘদিন ধরে জমিজমা সংক্রান্ত বিরোধ চলে আসছিল। এর আগেও এ বিরোধকে কেন্দ্র করে একাধিকবার সংঘর্ষের ঘটনা ঘটেছে এবং উভয় পক্ষের মধ্যে মামলা-মোকদ্দমা রয়েছে।

শনিবার দুপুরে বিরোধের জেরে উভয় পক্ষ বল্লম, টেঁটা, লাঠি ও রামদাসহ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষের নারী-পুরুষসহ অন্তত ২৫ জন আহত হন। সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

গুরুতর আহতদের মধ্যে হাইজুল মিয়া, আমিরুল ইসলাম, শফিউল্লাহ, হুমায়ুন কবির ও জসিম মিয়াকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়া জোসনা আক্তার, শামীম মিয়া, মমতা আক্তার, সাইফুল ইসলাম, হারুন অর রশিদ, শামছুদ্দিন, আনোয়ার হোসেন, সাদ্দাম হোসেন, তাইজুল হক, বিউটি আক্তার, বিপুল মিয়া, দুলাল মিয়া, রুবি আক্তার ও সিমাসহ অন্য আহতদের মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।

মদন থানার ওসি (তদন্ত) দেবাংশু কুমার জানান, সংঘর্ষের পর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে। তিনি আরও বলেন, দীর্ঘদিন ধরেই দুই পক্ষের মধ্যে জমিসংক্রান্ত বিরোধ ও মামলা চলমান রয়েছে। এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

আকাশজমিন / আরআর  


এ সম্পর্কিত আরো খবর