ঢাকা, বাংলাদেশ ।
  বুধবার, ২৮ অক্টোবর ২০২৬,  ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাপানের ব্যবসায়ীদের বাংলাদেশে বড় বিনিয়োগের উদাত্ত আহ্বান তারেক রহমানের বাউফলে প্রধান শিক্ষকের বিরুদ্ধে শ্রেণিকক্ষে কিন্ডারগার্টেন ও দুর্নীতির অভিযোগ ঠাকুরগাঁও উপনির্বাচন ঘিরে কঠোর নিরাপত্তাব্যবস্থা নিশ্চিত করেছে ইসি ইসরায়েলে নির্বাচন: ৬০ শতাংশ ভোট গণনা শেষ, এগিয়ে নেতানিয়াহুর দল খাদ্যে পুষ্টি উপাদান যুক্ত করতে দ্রুত আইন প্রণয়নের তাগিদ প্রতিমন্ত্রীর ক্রসফায়ার মন্তব্যে কোণঠাসা আইজিপি, আলোচনায় ব্যারিস্টার মো. জিল্লুর রহমান রংপুরে দাঁড়িয়ে থাকা ডাম্প ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ নিয়মিত হাত ধোয়ার অভ্যাসই গড়বে সুস্থ প্রজন্ম: মীর শাহে আলম নাটোরে প্রবাসীর শপিং মলে হামলা ও লুটপাট, ৫ কোটি টাকার ক্ষতি জনগণের ভোটাধিকার কেড়ে নিতে চায় না বিএনপি সরকার: প্রতিমন্ত্রী

শিবগঞ্জে শেষ দিনে ৫ প্রার্থীর মনোনয়ন দাখিল


  • আপলোড সময় : সোমবার ২৯ ডিসেম্বর, ২০২৫ সময় : ৭:৪৮ পিএম

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন পত্র দাখিলের শেষ দিন সোমবার ৩৭ বগুড়া-২ শিবগঞ্জ আসনে সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউর রহমানের নিকট ৫ প্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন।

বিকাল ৫ টা পর্যন্ত যে সকল প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন তারা হলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী অধ্যক্ষ মাওঃ শাহাদাতুজ্জামান, উপজেলা বিএনপির সভাপতি মীর শাহে আলম, বাংলাদেশ ইসলামী আন্দোলনের এ্যাডঃ জালাল উদ্দীন, গণঅধিকার পরিষদের সেলিম সরকার, স্বতন্ত্র প্রার্থী রেজাউল করিম তালু।

সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউর রহমান বলেন, মনোনয়ন দাখিলের শেষ দিনে ৪ টি দলীয় ও ১ টি স্বতন্ত্র প্রার্থী মনোনয়ন জমা হয়েছে। কেউ নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।


এ সম্পর্কিত আরো খবর