ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ০১ নভেম্বর ২০২৬,  ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
১৩ সিটি করপোরেশনে ই-রিকশার নিবন্ধন শুরু সোমবার: মীর শাহে আলম দিল্লিতে আজ ইন্ডিয়া জোটের মেগা সমাবেশ, জমায়েত হতে পারে লাখো মানুষ ট্রাম্পের হুমকির মুখে সেনা কমান্ডারদের বড় নির্দেশ মোজতবা খামেনির তৈরি পোশাকশ্রমিকদের নতুন মজুরি বোর্ড গঠন করল সরকার টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেডে রণক্ষেত্র মিরপুর, চরম উত্তেজনা ধানখেতে মিললো অজ্ঞাতনামা নারী-পুরুষের অর্ধগলিত মরদেহ জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে জার্মানিতে জেন জি’র তীব্র বিক্ষোভ কালিয়াকৈরে মহাসড়ক অবরোধ করে শ্রমিক বিক্ষোভ দ্বিতীয় দিনের মতো মিরপুরে সড়ক অবরোধ, বন্ধ যান চলাচল সাইবার হামলার শিকার ডিএমপি নিউজ, ওয়েবসাইটে আপত্তিকর বার্তা

নতুন বছরে অনন্য রেকর্ডের হাতছানি মেসির


  • আপলোড সময় : বৃহস্পতিবার ০১ জানুয়ারী, ২০২৬ সময় : ৭:৩৮ পিএম

আটবারের ব্যালন ডি’অর জয়ী ফুটবল মহারথী লিওনেল মেসি তার অসাধারণ ক্যারিয়ারের এক অনন্য মাইলফলকের খুব কাছে পৌঁছেছেন। ২০২৬ সালে মেসি পেশাদার ক্যারিয়ারে ৯০০ গোল করার গৌরবময় মাইলফলক স্পর্শ করতে যাচ্ছেন।

বর্তমানে তার গোল সংখ্যা ৮৯৬। আর্জেন্টিনা জাতীয় দল, বার্সেলোনা, প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি) এবং বর্তমান ক্লাব ইন্টার মায়ামির হয়ে এসব গোল তিনি করেন। ২০২৫ সালের শেষ ম্যাচে ভ্যাঙ্কুভার হোয়াইটক্যাপসের বিরুদ্ধে ম্যাচে গোল করে এই সংখ্যা পূর্ণ করেন।

২০২৬ সালের Major League Soccer (MLS) মৌসুম ২১ ফেব্রুয়ারি শুরু হবে। তার আগে ২৭ মার্চ আর্জেন্টিনাও আন্তর্জাতিক ম্যাচে স্পেনের বিপক্ষে মাঠে নামবে। ফলে মেসির ৯০০তম গোলের অপেক্ষায় সারা বিশ্ব ফুটবলপ্রেমীরা।

মেসির প্রধান প্রতিদ্বন্দ্বী ক্রিশ্চিয়ানো রোনালদো ইতোমধ্যেই ২০২৪ সালের সেপ্টেম্বর মাসে পেশাদার ক্যারিয়ারে ৯০০ গোলের মাইলফলক ছুঁয়েছেন। বর্তমানে রোনালদো ১,০০০ গোলের লক্ষ্য পূরণের পথে এগিয়ে যাচ্ছেন, যেখানে তিনি মাত্র ৫০ গোল দূরে।

মেসির গোলের বেশিরভাগই এসেছে বার্সেলোনায়, যেখানে ১৭ মৌসুমে ৭৭৮ ম্যাচে ৬৭২ গোল করেছেন। পিএসজিতে দুই মৌসুমে ৭৫ ম্যাচে ৩২ গোল এবং ইন্টার মায়ামির হয়ে ৮৮ ম্যাচে ৭৭ গোল করেছেন। আন্তর্জাতিক পর্যায়ে আর্জেন্টিনার হয়ে ১৯৬ ম্যাচে ১১৫ গোল তার ঝুলিতে।

মেসির গোলরেখা ২০০৫ সালের মে মাসে শুরু হয়। বার্সেলোনার হয়ে প্রথম গোলটি আসে আলবাসেতের বিপক্ষে। আজ ২১ বছর পরও তিনি ধারাবাহিকভাবে গোল করে চলেছেন, যা ফুটবল ইতিহাসে বিরল। মেসি ও রোনালদোর গোল প্রতিযোগিতা আজকের ফুটবল জগতের সবচেয়ে বড় আকর্ষণ।

আকাশজমিন / আরআর 


এ সম্পর্কিত আরো খবর