নারায়ণগঞ্জ প্রতিনিধি:
গ্রেফতারকৃতরা হলেন মোঃ মিরাজ হোসেন মুন্না (২২) কুমিল্লা জেলার চৌদ্দগ্রামের সাদিয়ানি গ্রামের বাসিন্দা, মোঃ মাঈন উদ্দিন (২৭) এবং মোঃ রাকিব (২০) যারা ফেনী জেলার ফেনী সদর উপজেলার বাসিন্দা।
প্রাথমিক অনুসন্ধান ও জিজ্ঞাসাবাদে জানা গেছে, তারা সীমান্তবর্তী এলাকা থেকে দীর্ঘদিন ধরে মাদকদ্রব্য সংগ্রহ করে ঢাকাসহ নারায়ণগঞ্জের বিভিন্ন স্থানে পাইকারি ও খুচরা মূল্যে বিক্রি করতেন।
র্যাব-১১ জানিয়েছে, মাদকদ্রব্যের বিরুদ্ধে অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। পাশাপাশি র্যাব জনগণকে মাদক নির্মূলের কাজে সক্রিয় সহযোগিতা করার আহ্বান জানিয়েছে।
আকাশজমিন / আরআর