ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ২৭ Jul ২০২৬,  ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার রাজধানীতে ১৮ মন্ত্রী চলবেন এসকর্ট ছাড়া, বহাল থাকছে ৭ জনের সুবিধা সাতক্ষীরায় অপরিকল্পিত মৎস্য ঘের: পানিবন্দী হাজারও মানুষ, সড়ক-শিক্ষা প্রতিষ্ঠান প্লাবিত সাতক্ষীরার তিন হাসপাতালে হঠাৎ স্বাস্থ্যমন্ত্রী, অনুপস্থিত দুই চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট দল ঘোষণা, নেই নাহিদ-লিটন সেনা কর্মকর্তাদের পদোন্নতি হোক মেধা ও যোগ্যতায়: প্রধানমন্ত্রী হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, আক্রান্ত ১১৬০ জামায়াত জোট ছাড়ার গুঞ্জন নাকচ করল নেজামে ইসলাম চলনবিলে অবাধে ব্যবহার হচ্ছে নিষিদ্ধ চায়নাদুয়ারী জাল লক্ষ্মীপুরে উৎসবমুখর পরিবেশে ধারণ হলো ‘ইত্যাদি’র বিশেষ পর্ব

খালেদা জিয়ার মৃত্যুতে আমতলীতে শোকসভা


  • আপলোড সময় : শনিবার ০৩ জানুয়ারী, ২০২৬ সময় : ৪:৪৬ পিএম

আমতলী (বরগুনা) প্রতিনিধি।

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপার্সন ও ‘মাদার অব ডেমোক্রেসী’ বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বরগুনার আমতলীতে আমতলী সাংবাদিক ইউনিয়নের উদ্যোগে ব্যতিক্রমী শোক, দোয়া ও স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে আমতলীর ওয়াবদা হাফিজিয়া মাদ্রাসা প্রাঙ্গণে এই কর্মসূচি পালিত হয়। এ সময় শতাধিক কোরআনের পাখি একযোগে কোরআন খতম করে মরহুমার রুহের মাগফিরাত কামনা করেন।

জানা গেছে, গত মঙ্গলবার বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপার্সন ও মাদার অব ডেমোক্রেসী বেগম খালেদা জিয়া ইন্তেকাল করেন। তার মৃত্যুতে দেশজুড়ে শোকের ছায়া নেমে আসে। জাতীয় পর্যায়ের পাশাপাশি স্থানীয় বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও পেশাজীবী সংগঠন তার প্রতি গভীর শ্রদ্ধা ও ভালোবাসা জানিয়ে শোক কর্মসূচি পালন করছে। এরই ধারাবাহিকতায় আমতলী সাংবাদিক ইউনিয়নের উদ্যোগে এই ব্যতিক্রমী শোকসভা, দোয়া ও স্মরণসভা আয়োজন করা হয়।

শোকসভা ও স্মরণসভা শুরুর আগে ওয়াবদা হাফিজিয়া মাদ্রাসার শতাধিক কোরআনের পাখি একযোগে কোরআন খতম করেন। কোরআন খতম শেষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মোনাজাতে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করা হয় এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের জন্য ধৈর্য ও শক্তি কামনা করা হয়। একই সঙ্গে দেশের শান্তি, স্থিতিশীলতা ও গণতন্ত্রের জন্য বিশেষ মোনাজাত করা হয়।

আমতলী সাংবাদিক ইউনিয়নের সভাপতি পরিতোষ কর্মকারের সভাপতিত্বে আয়োজিত স্মরণসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক মোঃ জালাল উদ্দিন ফকির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ জহিরুল ইসলাম মামুন ভিপি, পৌর বিএনপির আহবায়ক মোঃ কবির ফকির, প্রেসক্লাব সাবেক সভাপতি একেএম খায়রুল বাশার বুলবুল এবং পৌর বিএনপির যুগ্ম আহবায়ক মোঃ রুহুল আমিন টিপু।

দৈনিক যুগান্তর পত্রিকার স্টাফ রিপোর্টার ও আমতলী সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি মোঃ জসিম উদ্দিন সিকদারের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য রাখেন সাংবাদিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক মোঃ জয়নুল আবেদীন, বর্তমান সাধারণ সম্পাদক এইচএম কাওসার মাদবর, সহ-সভাপতি ইকবাল আহমেদ তালুকদার, সাংবাদিক মোঃ রিপন মুন্সি, মোঃ ফখর উদ্দিন তহসিন এবং এইচ এম রাসেলসহ আরও অনেকে।

বক্তারা তাদের বক্তব্যে বেগম খালেদা জিয়ার রাজনৈতিক ও ব্যক্তিগত জীবনের নানা দিক তুলে ধরেন। তারা বলেন, বেগম খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের এক অনন্য প্রতীক। স্বৈরাচারবিরোধী আন্দোলনে তার ভূমিকা এবং দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে তার অবদান ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে।

স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে উপজেলা বিএনপির আহবায়ক মোঃ জালাল উদ্দিন ফকির সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার গৃহবধু থেকে বিএনপির চেয়ারপার্সন এবং তিনবারের সফল প্রধানমন্ত্রী হয়ে ওঠার বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের নানা দিক আলোকপাত করেন। তিনি বলেন, বেগম খালেদা জিয়া শুধু একটি দলের নেত্রী ছিলেন না, তিনি ছিলেন বাংলাদেশের গণতন্ত্রের প্রতীক। তার নেতৃত্বে দেশের মানুষ বারবার গণতন্ত্রের পথে ফিরে এসেছে।

তিনি আরও বলেন, বেগম খালেদা জিয়ার মৃত্যুতে জাতি একজন সাহসী, আপসহীন ও ত্যাগী নেত্রীকে হারালো। তার আদর্শ ও রাজনৈতিক সংগ্রাম আগামী প্রজন্মের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।

অনুষ্ঠান শেষে কোরআন খতম ও দোয়া মোনাজাত পরিচালনা করেন হাফেজ মাওলানা মোঃ সাইফুল্লাহ। দোয়া শেষে এতিম ও কোরআনের পাখিদের মধ্যে তবারক বিতরণ করা হয়। উপস্থিত মুসল্লি ও অতিথিরা এই ব্যতিক্রমী শোকসভাকে অত্যন্ত হৃদয়স্পর্শী ও তাৎপর্যপূর্ণ বলে অভিহিত করেন।

আয়োজকরা জানান, এই আয়োজনের মাধ্যমে তারা বেগম খালেদা জিয়ার প্রতি গভীর শ্রদ্ধা ও ভালোবাসা প্রকাশ করতে চেয়েছেন। একই সঙ্গে তার আত্মার মাগফিরাত কামনায় এই দোয়া ও স্মরণসভা আয়োজন করা হয়েছে।


এ সম্পর্কিত আরো খবর