ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: মীর শাহে আলম দুপুরের মধ্যেই বিদ্যুৎ পাচ্ছে বাংলাদেশ: কমবে লোডশেডিং এমপিও শিক্ষকদের নির্বাচন ভাগ্য নির্ধারণ করবে ইসি: মীর শাহে আলম সরকারি কেনাকাটায় পুকুরচুরি ঠেকাতে আসছে অভিন্ন একক দরতালিকা সাগর-রুনি হত্যার বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লিখিত অভিযোগ তারুণ্য না অভিজ্ঞতা: ছাত্রদলের নতুন নেতৃত্ব চয়নে জটিল হিসাব-নিকাশ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ হাইকোর্টে ইন্দোনেশিয়ায় ২৪০ যাত্রী নিয়ে জাহাজ নিখোঁজ ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, আটক ২

বেগম খালেদা জিয়ার আত্নার শান্তি কামনায় দোয়া মাহফিল


  • আপলোড সময় : শনিবার ০৩ জানুয়ারী, ২০২৬ সময় : ৫:২২ পিএম

ঈশ্বরদী (পাবনা ) প্রতিনিধি 

গণতন্ত্রের আপোসহীন নেত্রী এবং তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্নার শান্তি কামনায় গোপালপুরে দোয়া মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। শুক্রবার রাত সাঁড়া গোপালপুরস্থ তিন নং ওয়ার্ড বিএনপি কার্যালয়ে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে বিএনপি সমর্থিত এলাকাবাসী ব্যাপকভাবে অংশগ্রহণ করেন।

দোয়া মাহফিল ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন সাবেক প্যানেল মেয়র ও বিএনপি নেতা শামসুল হক, বিএনপি নেতা ও বিশিষ্ট ব্যবসায়ী শামসুল আলম, বিএনপি নেতা আশরাফ হোসেন আশা, শ্রমিকদল নেতা সুমন হোসে, শ্রমিকদল নেতা মামুন হোসেন, যুবদল নেতা ফারুক হোসেন ফরাজী, সাবেক ছাত্রদল নেতা মাহবুবুর রহমান পলাশ, ছাত্রদল নেতা সোহেল খন্দকারসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ।

সভায় নেতারা বেগম খালেদা জিয়ার রাজনীতিতে অবদান এবং দেশের গণতন্ত্র রক্ষায় তার প্রতিশ্রুতি স্মরণ করেন। তারা দেশনেত্রীর জন্য বিশেষ মোনাজাত এবং দেশের কল্যাণ কামনা করেন। অনুষ্ঠানে দোয়া মাহফিল পরিচালনা করেন স্থানীয় ইমাম ও ধর্মীয় নেতা।

বক্তারা বলেন, বেগম খালেদা জিয়া দেশের রাজনীতিতে এক আপোসহীন ও সাহসী নেত্রী হিসেবে ইতিহাসে চিরস্থায়ী স্থান করে নিয়েছেন। তার নেতৃত্বে বিএনপি গণতন্ত্র প্রতিষ্ঠায় সংগ্রাম করেছে এবং দেশের উন্নয়নের জন্য নানা অবদান রেখেছে। নেতারা তার রুহের মাগফেরাত কামনা করে দেশ ও জাতির সমৃদ্ধি এবং শান্তি প্রতিষ্ঠার জন্য একযোগে কাজ করার আহ্বান জানান। দোয়া মাহফিল শেষে উপস্থিত নেতৃবৃন্দ ও এলাকাবাসী একত্রিত হয়ে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ থাকার শপথ নেন।

আকাশজমিন / আরআর 


এ সম্পর্কিত আরো খবর