ঢাকা, বাংলাদেশ ।
  বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬,  ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৯০ দিন বাড়ল ডাকসুর সময়সীমা, তফসিল ঘোষণাতেই বাতিল হবে কমিটি হামের উপসর্গ নিয়ে আরও ৬ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১৩১৬ ডেঙ্গুতে একদিনে আরও ৮ জনের মৃত্যু, আক্রান্ত ১৫৯৩ ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনার মধ্যেই চীন সফরে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাগচি কিম জং উনের ছেলে সন্তান ঘিরে রহস্য, উত্তরসূরি নিয়ে আন্তর্জাতিক মহলে তর্ক বাংলাদেশের স্বাস্থ্যখাতে চীনের ব্যাপক বিনিয়োগের আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর ডিএসসিসি কার্যালয়ে প্রশাসকের ঝটিকা পরিদর্শন জ্বালানি হামলা বন্ধের প্রস্তাবে ডোনাল্ড ট্রাম্পকে কী বলল মস্কো? পবিত্র মক্কা, জেদ্দা ও তাইফে জরুরি সতর্কতা জারি করল সৌদি আরব ৭ জনের ফাঁসির রায়ে ককটেল বিস্ফোরণ বড় বিষয় নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

বাবাকে তুলে নেওয়ার ঘটনায় মাদুরোপুত্রের হুংকার


  • আপলোড সময় : সোমবার ০৫ জানুয়ারী, ২০২৬ সময় : ৩:৪৯ পিএম

আন্তর্জাতিক ডেস্ক

যুক্তরাষ্ট্রের হাতে আটক ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে দেশটির বাইরে নিয়ে যাওয়ার ঘটনায় প্রথমবারের মতো প্রকাশ্যে প্রতিক্রিয়া জানিয়েছেন তার ছেলে নিকোলাস মাদুরো গুয়েরা।

এক ভিডিওবার্তায় তিনি ভেনেজুয়েলার জনগণকে রাজপথে নামার আহ্বান জানান। মার্কিন বাহিনী বিশেষ অভিযান চালিয়ে তার বাবাকে ক্ষমতাচ্যুত করে নিউইয়র্কের একটি কারাগারে পাঠানোর পর এই বার্তা দেন তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে ৩৫ বছর বয়সী মাদুরো গুয়েরা বলেন, আপনারা আমাদের রাজপথে দেখতে পাবেন, জনগণের পাশে দাঁড়িয়ে থাকতে দেখবেন, মর্যাদার পতাকা উড়াতে দেখবেন। তারা আমাদের দুর্বল দেখতে চায়, কিন্তু আমরা কোনো দুর্বলতা দেখাব না।

বার্তা সংস্থা এএফপিকে গুয়েরার সহযোগীরা ভিডিওবার্তাটির সত্যতা নিশ্চিত করেছেন। প্রেসিডেন্ট মাদুরো কারাকাসে সুরক্ষিত অবস্থায় থাকার পরও কীভাবে তাকে আটক করে দেশের বাইরে নিয়ে যাওয়া হলো—এ নিয়ে দেশজুড়ে নানা প্রশ্ন ও জল্পনা তৈরি হয়েছে। অনেকের ধারণা, মাদুরোর ঘনিষ্ঠ কেউ হয়তো বিশ্বাসঘাতকতা করেছেন।

এ বিষয়ে মাদুরোর ছেলে বলেন, কারা বিশ্বাসঘাতক ছিল, তা ইতিহাসই বলবে। ইতিহাসই সব উন্মোচন করবে।

উল্লেখ্য, শনিবার ভেনেজুয়েলায় বিশেষ অভিযান চালিয়ে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে আটক করে যুক্তরাষ্ট্রের নিরাপত্তা বাহিনী। পরে তাদের নিউইয়র্কের ব্রুকলিনে অবস্থিত মেট্রোপলিটন ডিটেনশন সেন্টারে নেওয়া হয়। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে শনিবার রাতেই তাদের সেখানে বন্দি রাখা হয়েছে।

যুক্তরাষ্ট্র মাদুরো ও তার স্ত্রীর বিরুদ্ধে মাদক পাচার এবং অবৈধ অস্ত্র চোরাচালানের অভিযোগ এনেছে। একই সঙ্গে মাদুরোর ছেলে নিকোলাস মাদুরো গুয়েরার বিরুদ্ধেও মাদক পাচারের অভিযোগে মামলা করা হয়েছে।

ভেনেজুয়েলার পার্লামেন্ট সদস্য নিকোলাস মাদুরো গুয়েরা ‘নিকোলাসিতো’ বা ‘রাজপুত্র’ নামেও পরিচিত বলে মামলার নথিতে উল্লেখ করা হয়েছে।

এ ঘটনার পর থেকে ভেনেজুয়েলার রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা তীব্র হয়েছে। অনেক বিশ্লেষক মনে করছেন, মাদুরো পরিবারের উপর এই অভিযানের প্রভাব দেশটির সামরিক ও রাজনৈতিক ভারসাম্যকে সরাসরি প্রভাবিত করবে।

নিকোলাস মাদুরো গুয়েরা জনগণকে অনুরোধ করেছেন, শান্তিপূর্ণ ও সংগঠিতভাবে প্রতিবাদ করতে এবং দেশের সার্বভৌমত্ব ও মর্যাদা রক্ষা করতে। তিনি হুঁশিয়ারি দিয়েছেন যে, তিনি এবং তার সমর্থকরা কোনও ধরনের চাপের সামনে দূর্বল হবেন না।

সর্বশেষ জানা যায়, যুক্তরাষ্ট্র এই মামলার মাধ্যমে আন্তর্জাতিক মাদক ও অস্ত্র পাচারের বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণ করেছে এবং মাদুরো পরিবারের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

আকাশজমিন / আরআর 


এ সম্পর্কিত আরো খবর