ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: মীর শাহে আলম দুপুরের মধ্যেই বিদ্যুৎ পাচ্ছে বাংলাদেশ: কমবে লোডশেডিং এমপিও শিক্ষকদের নির্বাচন ভাগ্য নির্ধারণ করবে ইসি: মীর শাহে আলম সরকারি কেনাকাটায় পুকুরচুরি ঠেকাতে আসছে অভিন্ন একক দরতালিকা সাগর-রুনি হত্যার বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লিখিত অভিযোগ তারুণ্য না অভিজ্ঞতা: ছাত্রদলের নতুন নেতৃত্ব চয়নে জটিল হিসাব-নিকাশ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ হাইকোর্টে ইন্দোনেশিয়ায় ২৪০ যাত্রী নিয়ে জাহাজ নিখোঁজ ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, আটক ২

সিংগাশোলপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যানের ভাই কামাল মাদকসহ আটক


  • আপলোড সময় : সোমবার ০৫ জানুয়ারী, ২০২৬ সময় : ৬:৫৬ পিএম

নড়াইল প্রতিনিধি:

নড়াইলে মাদক ব্যবসায় জড়িত থাকার অভিযোগে কামাল মোল্যা (৫০) নামে এক ব্যক্তিকে আটক করেছে নড়াইল জেলা গোয়েন্দা পুলিশ। তিনি সিংগাশোলপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ খাইরুজ্জামান খায়েরের ভাই। আটক কামাল মোল্যা নড়াইল সদর থানাধীন তারাপুর গ্রামের মনা মোল্যার ছেলে।

৪ জানুয়ারি রাত আনুমানিক ৮টা ৪০ মিনিটের সময় নড়াইল সদর থানাধীন সিংগাশোলপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের তারাপুর গ্রামস্থ জনৈক আবুলের বাড়ির সামনে ইটের রাস্তার উপর থেকে তাকে আটক করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল খালেকের তত্ত্বাবধানে এসআই (নিঃ) মোঃ সাব্বির শেখ ও এএসআই (নিঃ) মোঃ আখতারুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করে কামাল মোল্যাকে গ্রেফতার করেন।

অভিযানকালে ধৃতের কাছ থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। এ ঘটনায় নড়াইল সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। মামলার তদন্ত ও পরবর্তী আইনি প্রক্রিয়া চলছে।

নড়াইল জেলার পুলিশ সুপার মোহাম্মদ আল মামুন শিকদারের নির্দেশনায় মাদকমুক্ত নড়াইল গড়ার লক্ষ্যে জেলা পুলিশ কঠোরভাবে কাজ করে যাচ্ছে।

আকাশজমিন / আরআর           


এ সম্পর্কিত আরো খবর