ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এমপিও শিক্ষকদের নির্বাচন ভাগ্য নির্ধারণ করবে ইসি: মীর শাহে আলম সরকারি কেনাকাটায় পুকুরচুরি ঠেকাতে আসছে অভিন্ন একক দরতালিকা সাগর-রুনি হত্যার বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লিখিত অভিযোগ তারুণ্য না অভিজ্ঞতা: ছাত্রদলের নতুন নেতৃত্ব চয়নে জটিল হিসাব-নিকাশ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ হাইকোর্টে ইন্দোনেশিয়ায় ২৪০ যাত্রী নিয়ে জাহাজ নিখোঁজ ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, আটক ২ কমলা হ্যারিসের বাড়িতে অনধিকার প্রবেশের চেষ্টা, পুলিশি নিরাপত্তা জোরদার রাজধানীতে সকালের বৃষ্টিতে সড়কে ভোগান্তি, ঝোড়ো হাওয়ার পূর্বাভাস ইয়েমেনে ফের তীব্র সংঘাত, ১২৯টি হামলার দাবি হুথিদের

নির্বাচন কমিশন পক্ষপাতদুষ্ট আচরণ করছে: কিশোর সাম্য


  • আপলোড সময় : মঙ্গলবার ০৬ জানুয়ারী, ২০২৬ সময় : ৩:২৪ পিএম

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনে নির্বাচন কমিশন পক্ষপাতদুষ্ট আচরণ করছে বলে অভিযোগ করেছেন ছাত্রশক্তি সমর্থিত ঐক্যবদ্ধ জবিয়ান প্যানেলের ভিপি প্রার্থী কিশোর সাম্য

দুপুরে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, “নির্বাচন কমিশন পক্ষপাতদুষ্ট আচরণ করছে। শিক্ষকদের একটি অংশ ছাত্রদলের পক্ষে, আরেকটি অংশ জামায়াতের পক্ষে কাজ করছে। ভোটারদের হাতে দেওয়া কালি কিছু সময় পর উঠে যাচ্ছে, যা ভোটের গ্রহণযোগ্যতা নিয়ে গুরুতর প্রশ্ন তৈরি করছে।”

এই অভিযোগের পাশাপাশি প্যানেলের জিএস পদপ্রার্থী ফয়সল মুরাদ বলেন, “নির্বাচনে নানা অনিয়ম হচ্ছে। আমাদের অভিযোগ, পোলিং এজেন্টরা নিজ নিজ বুথ থেকে ভোটার স্লিপ বিতরণ করছে। নির্বাচন চলাকালীন সময়ে যদি নিয়ম পরিবর্তন করা হয়, তাহলে কি নিয়ম প্রতি মিনিটে বদলাবে? যদি এটি অনুমোদিত হতো, আমরা স্লিপ বিতরণ করতাম। কিন্তু আমাদের তা করতে দেওয়া হয়নি। এর অর্থ হলো আগে থেকেই স্লিপ প্রস্তুত করে এনেছে।”

ফয়সল মুরাদ আরও জানান, “প্রশাসন ও নির্বাচন কমিশনের ভেতরে দুটি সক্রিয় বলয় কাজ করছে। একটি বলয় ছাত্রদল সমর্থিত প্যানেলকে সুবিধা দিচ্ছে, আরেকটি বলয় ছাত্রশিবির সমর্থিত প্যানেলকে সুবিধা দিচ্ছে। এসব বলয়ের কারণে নির্বাচন বারবার প্রশ্নবিদ্ধ হচ্ছে। আমরা একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন চাই, কিন্তু নির্বাচন কমিশন আমাদের বারবার হতাশ করেছে।”

নির্বাচন শুরু হয়েছে সকাল ৯টায় এবং চলবে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত। তবে ভোটগ্রহণ চলাকালীন সময়ে শিক্ষার্থীদের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা বজায় রাখতে ক্যাম্পাসে সতর্ক অবস্থায় থাকা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের কার্যক্রম লক্ষ্য করা গেছে।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভোট কেন্দ্রে কয়েকটি পয়েন্টে ভোটার যাচাই, আঙুলের কালি পরীক্ষা ও প্রমাণপত্র যাচাই করা হচ্ছে। প্রশাসন সতর্ক অবস্থায় থাকলেও শিক্ষার্থীরা অভিযোগ করেছেন, ভোটারদের হাতে থাকা কালি ও স্লিপ নিয়ে অনিয়ম হচ্ছে।

কিশোর সাম্য ও ফয়সল মুরাদ উভয়ই বলেছেন, শিক্ষার্থীদের মধ্যে আস্থা ফিরিয়ে আনতে নির্বাচনের প্রতিটি ধাপে স্বচ্ছতা ও নিরপেক্ষতার নিশ্চয়তা প্রয়োজন। তারা মনে করেন, শিক্ষার্থীরা যেন অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে তাদের প্রতিনিধিত্ব নিশ্চিত করতে পারে।


এ সম্পর্কিত আরো খবর