ঢাকা, বাংলাদেশ ।
  বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬,  ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৯০ দিন বাড়ল ডাকসুর সময়সীমা, তফসিল ঘোষণাতেই বাতিল হবে কমিটি হামের উপসর্গ নিয়ে আরও ৬ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১৩১৬ ডেঙ্গুতে একদিনে আরও ৮ জনের মৃত্যু, আক্রান্ত ১৫৯৩ ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনার মধ্যেই চীন সফরে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাগচি কিম জং উনের ছেলে সন্তান ঘিরে রহস্য, উত্তরসূরি নিয়ে আন্তর্জাতিক মহলে তর্ক বাংলাদেশের স্বাস্থ্যখাতে চীনের ব্যাপক বিনিয়োগের আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর ডিএসসিসি কার্যালয়ে প্রশাসকের ঝটিকা পরিদর্শন জ্বালানি হামলা বন্ধের প্রস্তাবে ডোনাল্ড ট্রাম্পকে কী বলল মস্কো? পবিত্র মক্কা, জেদ্দা ও তাইফে জরুরি সতর্কতা জারি করল সৌদি আরব ৭ জনের ফাঁসির রায়ে ককটেল বিস্ফোরণ বড় বিষয় নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মাহমুদউল্লাহর সেরা ছন্দে রংপুরে অভিজ্ঞ ব্যাটার


  • আপলোড সময় : মঙ্গলবার ০৬ জানুয়ারী, ২০২৬ সময় : ৩:৪১ পিএম

বিপিএলে এবার রংপুর রাইডার্সের হয়ে খেলছেন মাহমুদউল্লাহ রিয়াদ। নিলামের প্রথম দফায় কেউ তাকে দলে নিতে আগ্রহ দেখায়নি, পরে রংপুর তাকে দলে নিয়েছে। সুযোগ পেয়েই একের পর এক ম্যাচে ব্যাট হাতে দলের জয় নিশ্চিত করছেন অভিজ্ঞ এই ব্যাটার।

রংপুরের সহকারী কোচ মোহাম্মদ আশরাফুল জানান, গত ৩-৪ বছরের মধ্যে মাহমুদউল্লাহ এখন সেরা ছন্দে। চট্টগ্রাম রয়্যালসের বিপক্ষে ১৯ বলে ৩০ রানের অপরাজিত ইনিংস খেলেন তিনি। এর আগে সিলেট টাইটান্সের বিপক্ষে ১৬ বলে ৩৪ এবং ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে ৪১ বলে ৫১ রানের ইনিংস খেলে তিন ম্যাচে দলের জয় নিশ্চিত করেন।

আশরাফুল বলেন, ‘মাহমুদউল্লাহ এখন যে ব্যাটিং করছে, তা তার গত ৩-৪ বছরের সেরা। ওর ক্যারিয়ারের সেরা সময় ছিল হাথুরুসিংহের সময়, ২০১৪ থেকে ২০১৮ পর্যন্ত। এখনও অসাধারণ সময় পার করছে। আমাদের সৌভাগ্য তাকে পাওয়া।’

নিলামের সময় রংপুরের পরিকল্পনায় ছিলেন মাহমুদউল্লাহ, ‘আমরা যখন নিলামে বসেছিলাম, একজন ফিনিশার প্রয়োজন ছিল। মাহমুদউল্লাহর অভিষেক ২০০৭ সালে। তখন থেকে আমরা জানি, এই ভূমিকায় সে কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এই পজিশনে তার চেয়ে ভালো কেউ নেই।’

সাবেক ব্যাটিং তারকা আশরাফুল আরও বলেন, ‘মাহমুদউল্লাহ আমাদের কিংবদন্তি ক্রিকেটার। বিশ্ব ক্রিকেটে যারা কিংবদন্তি ব্যাটার, তাদের মূল কাজ মস্তিষ্কের ব্যবহার। তাদের ব্যাটিং দক্ষতা ছোট ইনিংসেও বড় প্রভাব ফেলে।’

মাহমুদউল্লাহ এখন ফিটনেস ও মানসিক প্রশিক্ষণে নিয়মিত। ‘সে প্রচুর ফিটনেস কাজ করে, জিমে অনুশীলন করে এবং প্রতিটি টুর্নামেন্টের জন্য প্রস্তুতি নেয়। যারা ভালো ব্যাটার, তাদের বেশি বোলিং করতে হয় না। কিন্তু মাহমুদউল্লাহ নিয়মিত ফিটনেস ও মস্তিষ্কের কাজ করে ভালো ফলাফল করছে।’

রংপুরে অভিজ্ঞ ব্যাটারের এই ধারাবাহিক পারফরম্যান্স দলের জন্য দারুণ ফলপ্রসূ। কোচ আশরাফুল জানিয়েছেন, মাহমুদউল্লাহর অভিজ্ঞতা ও খেলার দক্ষতা নতুন খেলোয়াড়দের জন্যও দৃষ্টান্ত তৈরি করছে। ফিটনেস, মানসিক প্রস্তুতি এবং ব্যাটিং দক্ষতার সমন্বয়ে তিনি দলকে প্রতিযোগিতায় এগিয়ে রাখছেন।

মাহমুদউল্লাহর খেলা শুধু জিত না এনে দিচ্ছে, দলের আত্মবিশ্বাসও বাড়াচ্ছে। এই পারফরম্যান্স তাকে বিপিএলে অন্যতম চাহিদাসম্পন্ন এবং দলে অপরিহার্য সদস্য হিসেবে প্রতিষ্ঠিত করছে।


এ সম্পর্কিত আরো খবর