ঢাকা, বাংলাদেশ ।
  বুধবার, ২৮ অক্টোবর ২০২৬,  ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাপানের ব্যবসায়ীদের বাংলাদেশে বড় বিনিয়োগের উদাত্ত আহ্বান তারেক রহমানের বাউফলে প্রধান শিক্ষকের বিরুদ্ধে শ্রেণিকক্ষে কিন্ডারগার্টেন ও দুর্নীতির অভিযোগ ঠাকুরগাঁও উপনির্বাচন ঘিরে কঠোর নিরাপত্তাব্যবস্থা নিশ্চিত করেছে ইসি ইসরায়েলে নির্বাচন: ৬০ শতাংশ ভোট গণনা শেষ, এগিয়ে নেতানিয়াহুর দল খাদ্যে পুষ্টি উপাদান যুক্ত করতে দ্রুত আইন প্রণয়নের তাগিদ প্রতিমন্ত্রীর ক্রসফায়ার মন্তব্যে কোণঠাসা আইজিপি, আলোচনায় ব্যারিস্টার মো. জিল্লুর রহমান রংপুরে দাঁড়িয়ে থাকা ডাম্প ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ নিয়মিত হাত ধোয়ার অভ্যাসই গড়বে সুস্থ প্রজন্ম: মীর শাহে আলম নাটোরে প্রবাসীর শপিং মলে হামলা ও লুটপাট, ৫ কোটি টাকার ক্ষতি জনগণের ভোটাধিকার কেড়ে নিতে চায় না বিএনপি সরকার: প্রতিমন্ত্রী

তারেক রহমানের আগমন ঘিরে মোকামতলায় প্রস্তুতি সভা


  • আপলোড সময় : শনিবার ১০ জানুয়ারী, ২০২৬ সময় : ৭:৫২ পিএম

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ

বিএনপি চেয়ারম্যান তারেক রহমান আগামী ১২ জানুয়ারি সোমবার সকাল ১১টায় বগুড়া-২ (শিবগঞ্জ) আসনের অন্তর্গত শিবগঞ্জ উপজেলার মোকামতলায় অনুষ্ঠিতব্য গণ-দোয়া মাহফিলে অংশগ্রহণ করবেন।

এ গুরুত্বপূর্ণ কর্মসূচিকে সফল করতে শুক্রবার বিকেল ৪ টায় মোকামতলা বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে মোকামতলা বিএনপি, দেউলী ইউনিয়ন বিএনপি ও সৈয়দপুর ইউনিয়ন বিএনপির ভোটকেন্দ্র কমিটির নেতৃবৃন্দকে নিয়ে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
প্রস্তুতি সভায় মোকামতলা ইউনিয়ন বিএনপির সভাপতি নুরে আলম মামুন তালুকদারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক রোকন-উদ-দৌলা রুবেলের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া-২ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী মীর শাহে আলম।

প্রধান অতিথির বক্তব্যে মীর শাহে আলম বলেন, দেশ মাতা বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আমরা শোকাহত হলেও হাজার হাজার নেতাকর্মী ও সাধারণ মানুষ প্রিয় নেতা জনাব তারেক রহমানকে একনজর দেখার জন্য মোকামতলায় সমবেত হবেন। নির্বাচন আচরণবিধি মেনে শান্তিপূর্ণভাবে গণ-দোয়া মাহফিল আয়োজনের লক্ষ্যে মোকামতলা কলেজ মাঠ প্রস্তুত করা হচ্ছে।
তিনি আরও বলেন, দেশমাতার মৃত্যুর শোককে শক্তিতে রূপান্তর করে বিএনপি আরও ঐক্যবদ্ধ ও শক্তিশালী হয়ে উঠেছে।

সভায় উপজেলা, পৌর ও ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দসহ দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী উপস্থিত থেকে কর্মসূচি সফল করার অঙ্গীকার ব্যক্ত করেন।
আকাশজমিন / আরআর 


এ সম্পর্কিত আরো খবর