ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ২৭ Jul ২০২৬,  ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার রাজধানীতে ১৮ মন্ত্রী চলবেন এসকর্ট ছাড়া, বহাল থাকছে ৭ জনের সুবিধা সাতক্ষীরায় অপরিকল্পিত মৎস্য ঘের: পানিবন্দী হাজারও মানুষ, সড়ক-শিক্ষা প্রতিষ্ঠান প্লাবিত সাতক্ষীরার তিন হাসপাতালে হঠাৎ স্বাস্থ্যমন্ত্রী, অনুপস্থিত দুই চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট দল ঘোষণা, নেই নাহিদ-লিটন সেনা কর্মকর্তাদের পদোন্নতি হোক মেধা ও যোগ্যতায়: প্রধানমন্ত্রী হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, আক্রান্ত ১১৬০ জামায়াত জোট ছাড়ার গুঞ্জন নাকচ করল নেজামে ইসলাম চলনবিলে অবাধে ব্যবহার হচ্ছে নিষিদ্ধ চায়নাদুয়ারী জাল লক্ষ্মীপুরে উৎসবমুখর পরিবেশে ধারণ হলো ‘ইত্যাদি’র বিশেষ পর্ব

‘মানুষের উপযোগী বাংলাদেশ গড়ার জন্য তারেক রহমান উদ্যোগী হবেন’


  • আপলোড সময় : রবিবার ১১ জানুয়ারী, ২০২৬ সময় : ৮:৫৪ পিএম

ঈশ্বরদী (পাবনা ) প্রতিনিধি ॥

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের গড়ে তোলা  আদর্শিক বিএনপিকে আরও উজ্জীবিত করে কোটি কোটি মানুষের উপযোগী বাংলাদেশ গড়ার জন্য তারেক রহমান উদ্যোগী হবেন বলে প্রত্যাশা ব্যাক্ত করেছেন,বিএনপির কেন্দ্রিয় নেতা,পাবনা জেলা বিএনপির সাবেক সফল সভাপতি,সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম সরদার। আজ রবিবার বিকেলে(১১.০১.২০২৬) পাকশী ইউনিয়ন  বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের পক্ষ থেকে রেলওয়ে আমতলা কেন্দ্রিয় শহীদ মিনার মাঠে বেগম খালেদা জিয়ার মাগফেরাত কামনায় আয়োজিত আলোচনা,স্মরণসভা ও দোয়া মাহফিরে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই প্রত্যাশা ব্যাক্ত করেন।পাকশী ইউপির সাবেক চেয়ারম্যান,বিএনপি নেতা জাকিউল ইসলামের সভাপতিত্বে ও কবীর আহমেদের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে উপজেলা বিএনপির প্রবীননেতা আব্দুস সোবহান,উপজেলা বিএনপির সহসভাপতি আবুতালেব ফকির, সাধারণ সম্পাদক রুহুল আমিন বাবলু,সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবীর দুলাল,সহসংগঠনিক সম্পাদক এডভোকেট এটিএম,আব্দুস সাত্তার বিশ্বাস,মহিলা দলের সভাপতি সেলিনা ইসলাম,রওশনআরা বেবী,পলি বেগম,বিএনপিনেতা আক্তার মল্লিক, ,মোহাম্মদ আলী কাজল,রঞ্জু আহমেদ, হাসেম আলী মেম্বর,রঞ্জু মেম্বর,হিরোক সরদার, মোস্তাফিজুর রহমান নয়ন, আলহাজ্ব আকমল হোসেন,আলহাজ্ব আজি হক,বিশিষ্ট ব্যবসায়ী এম,মনসুর আলী ,ডপুটি কমান্ডার রফিকুল ইসলাম, রেল শ্রমিক দল নেতা সোহেল রানা,খন্দকার সোহেল,সুমন হোসেন,অলিভ ইসলাম,যুবদল নেতা শিশির আহমেদ,মঞ্জু হোসেন,ছাত্রদল নেতা সোহেল বিশ্বাস,নয়ন ইসলাম ও শফিক হোসেনসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

প্রধান অতিথি আরও  বলেন, শহীদ জিয়াউর রহমানের বিএনপির পরিপূর্ণতা দানকারী ও গণতন্ত্র প্রতিষ্ঠায় আপোসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যু যদি পাঁচ আগস্টের আগে হতো তাহলে তাঁর দাফন যে কোথায় হতো সেটা কেবল আল্লাহ বলতে পারবেন। দেশ ও দেশের প্রতি ভালবাসা ও ত্যাগসহ নানা কারণেই বেগম খালেদা জিয়া যে সার্বজনিন নেতা ছিলেন,তার তাঁর শেস বিদায়ের জানাজা অনুষ্ঠানের মাধ্যমে প্রমাণিত হয়েছে। 

মহান আল্লাহ তায়ালা পাঁচ আগস্টে শেখ হাসিনাকে দেশ থেকে বিতারিত করে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সুযোগ্য উত্তরসুরী বেগম খালেদা জিয়াকে অনেক বড় সম্মানে সম্মানিত করেছেন। দেশের কোটি কেটি মানুষ তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন। ভারতসহ সার্কভুক্তদ দেশ,বাংলাদেশের প্রেসিডেন্ট এমনকি ফ্যাসিষ্ট শেখ হাসিনাও শোক প্রকাশ করেছেন। মহানবী হযরত মোহাম্মদ (সাঃ) কে সম্মান জানিয়ে তিনি বলেন,পৃথিবীর শ্রেষ্ঠতম সংবিধান মদিনা সনদ। সেই মদিনা সনদের আলোকে পৃথিবীর রাষ্ট্র সমূহকে বিনির্মাণ করতে পারলে ইসলামী উম্মাহ প্রতিষ্ঠিত হবে। 

আকাশজমিন / আরআর 




এ সম্পর্কিত আরো খবর