ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অল্পের জন্য বাঁচলেন আন্তর্জাতিক নেতারা ৩৬ ঘণ্টা পর নিহত বাংলাদেশি যুবকের মরদেহ ফেরত দিলো বিএসএফ শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

বন বিভাগের অভিযান

শেরপুরে অবৈধ বালু বহনকারী যানবাহন আটক


  • আপলোড সময় : বুধবার ১৪ জানুয়ারী, ২০২৬ সময় : ৬:৩১ পিএম

শেরপুর প্রতিনিধি:

বালু পাচার রোধ ও বনসম্পদ সুরক্ষায় শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার রাংটিয়া রেঞ্জের গজনী ও আশপাশের এলাকায় বন বিভাগ রাতব্যাপী বিশেষ অভিযান পরিচালনা করেছে। গোপন সংবাদের ভিত্তিতে চলতি মাসে উপজেলার বিভিন্ন স্থানে এই অভিযান চালানো হয়।

অভিযানে নেতৃত্ব দেন সহকারী বন সংরক্ষক তানভীর আহমেদ (রাংটিয়া রেঞ্জ)। এ অভিযানে ফরেস্ট রেঞ্জার তহিদুল ইসলাম, ডেপুটি রেঞ্জার মোহাম্মদ আব্দুল করিম, গজনী বিট কর্মকর্তা সালেহীন নেওয়াজসহ ফরেস্ট গার্ড ও বন বিভাগের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন।

বন বিভাগ সূত্র জানায়, অভিযানে অবৈধভাবে বালু বহনকারী ২টি মাহিন্দ্র, ৩টি ট্রলি এবং বন বিভাগের চলাচলের অনুমতি না থাকায় লাকড়ি বোঝাই একটি ট্রাক আটক করা হয়েছে। আটককৃত যানবাহনের মধ্যে ২টি মাহিন্দ্র ও একটি ট্রাকের বিরুদ্ধে বন আইনে মামলা দায়ের করা হয়েছে। এছাড়া আটক ৩টি ট্রলির বিরুদ্ধেও মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

উল্লেখ্য, এর আগেও একই এলাকায় অবৈধ বালু পাচারের দায়ে আরও ২টি মাহিন্দ্র আটক করে মামলা দায়ের করা হয়েছিল।

অভিযানের বিষয়ে ১৪ জানুয়ারি বুধবার সহকারী বন সংরক্ষক তানভীর আহমেদ বলেন, বন ও পরিবেশ রক্ষায় অবৈধ বালু উত্তোলন ও পাচারের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। আইন অমান্যকারীদের বিরুদ্ধে কোনো ছাড় দেওয়া হবে না। তিনি আরও জানান, বনভূমি রক্ষা ও পরিবেশের ভারসাম্য বজায় রাখতে বন বিভাগ সর্বদা কঠোর অবস্থানে রয়েছে এবং এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে।

আকাশজমিন / আরআর 


এ সম্পর্কিত আরো খবর